Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাল পাকিস্তান, স্বস্তির নিঃশ্বাস পরিবারে

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাল পাকিস্তান, স্বস্তির নিঃশ্বাস পরিবারে

Online Desk মে 14, 2025
20250514_123008.jpg

ওঙ্কার ডেস্ক: বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে অবশেষে ফেরত দিল পাকিস্তান। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটকে ছিলেন ওই জওয়ান। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ অমৃতসরের আটারি-ওয়াঘা সীমান্তে যৌথ চেকপোস্ট দিয়ে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়।

বিএসএফের তরফে এক বিবৃতিতে এদিন বলা হয়েছে, ‘আজ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, যিনি ২৩ এপ্রিল ২০২৫ থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন, তাঁকে অমৃতসরের জয়েন্ট চেক পোস্ট আটারি দিয়ে প্রায় সাড়ে ১০টা নাগাদ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরটি শান্তিপূর্ণভাবে এবং প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে।’

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার একদিন পর, ২৩ এপ্রিল, পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ৪০ বছর বয়সী বিএসএফ জওয়ান ভুল করে সীমান্ত অতিক্রম করেন। এর পর তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। তখন থেকেই পাক বাহিনীর হাতে বন্দি ছিলেন পূর্ণম।

উল্লেখ্য, জম্মুকাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত ৩ হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ ভারত পাকিস্তান সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে বিএসএফ। টহল দেওয়ার সময় ভুল করে সীমান্ত অতিক্রম করার ঘটনাগুলি খুবই সাধারণ। এই ধরণের বিষয়গুলি সাধারণত পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু ২২ তারিখ পহেলগাঁও হামলা এবং তার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ার ফলে পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণমের মুক্তির জন্য এই ধরনের বৈঠকের অনুরোধে সাড়া দেয়নি। অবশেষে বাংলার ওই জওয়ান দেশে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার।

Post Views: 176

Continue Reading

Previous: অরুণাচল নিয়ে চিনের সক্রিয়তা, তীব্র প্রতিক্রিয়া ভারতের
Next: দেশ ছেড়ে এবার বিদেশে পাড়ি, সময় রায়নার নতুন শো ‘কমেডি ট্যুর’

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.