Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ২০২৮ অবধি ইস্টবেঙ্গলে পিভি বিষ্ণু

২০২৮ অবধি ইস্টবেঙ্গলে পিভি বিষ্ণু

Online Desk জুলাই 8, 2025
IMG-20250707-WA0053.jpg

স্পোর্টস ডেস্ক : Orisa fc বিরুদ্ধে করা তার ৩৫ সেকেন্ড গোল আইএসএলে দ্রুত সময়ে গোল। আইএসএলের পাশাপাশি কলকাতা লিগেও নিজের জাত চিনিয়েছেন পিভি বিষ্ণু। ২০২৭-২৮ মরসুম পর্যন্ত লাল হলুদ জার্সিতে দেখা যাবে প্রতিভাবান ফুটবলারকে। গত আইএসএলে চার গোল করে যৌথভাবে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বিষ্ণু। তাঁর দিকে হাত বাড়িয়েছিল মোহনবাগান। একটা সময় শোনা গিয়েছিল, গঙ্গাপারের অন্য ক্লাবের দিকে পা বাড়িয়েছেন। কিন্তু শেষপর্যন্ত অস্কার ব্রুজো এবং থংবয় সিংটোর সঙ্গে আলোচনার পর ইস্টবেঙ্গলে থেকে যাওয়ায় সিদ্ধান্ত নেন বিষ্ণু। কথাবার্তা অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এদিন আরও দু’বছরের জন্য ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করে দিলেন। লাল হলুদের উঠতি তারকা জানান, তাঁর উন্নতিতে সাহায্য করেছে ইস্টবেঙ্গল। তাই ক্লাবকে আরও সাফল্য দিতে চান। বিষ্ণু বলেন, ‘আরও উন্নতি করতে, ভাল প্লেয়ার হতে সাহায্য করেছে ইস্টবেঙ্গল। আমি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখার জন্য ফ্যানদের ধন্যবাদ। আমি আজ যেখানে পৌঁছেছি, সবটাই এই ক্লাবের জন্য। তাই আমি ইস্টবেঙ্গলকে আরও সাফল্য দিতে চাই।’

লাল হলুদের কোচঅস্কার ব্রুজো বলেন, ‘বিষ্ণু ক্লাবের গুরুত্বপূর্ণ অ্যাসেট। তাই ওর চুক্তিপত্র বাড়ানো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওর ড্রিবলিংয়ের দক্ষতা খুব ভাল। ম্যাচ উইনার। একইভাবে পরিশ্রম করে যেতে পারলে, একদিন দেশের অন্যতম সেরা উইঙ্গার হতে পারে।’

Post Views: 173

Continue Reading

Previous: কেনো লারার রেকর্ড ভাঙলেন না জানালেন মুলডার
Next: ‘শুল্কের ছুরি’ দিয়ে ‘ব্রিক্স’-কে চাপে রাখতে ট্রাম্পের হুমকি, বিশ্ববাণিজ্যে নতুন উত্তেজনা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.