Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাগল কুকুর কামড়েছিল, হাসপাতালের মধ্যেই নিজের গলা কেটে আত্মঘাতী জলাতঙ্ক রোগী

পাগল কুকুর কামড়েছিল, হাসপাতালের মধ্যেই নিজের গলা কেটে আত্মঘাতী জলাতঙ্ক রোগী

Online Desk মার্চ 12, 2025
dog.jpg

ওঙ্কার ডেস্ক: পাগল কুকুরে কামড়েছিল, আর তার জেরে জলাতঙ্কগ্রস্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিলনাড়ুর এক যুবক। সেই হাসপাতালের মধ্যেই মর্মান্তিক পরিণতি হল ওই যুবকের। নিজের গলা কেটে আত্মঘাতী হলেন তিনি। মঙ্গলবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্রে খবর, মৃত যুবকের নাম রাম চন্দ্র (৩৫)। সম্প্রতি এক পাগল কুকুর তাঁকে কামড়েছিল ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। মানসিক স্থিতিশীলতাও নষ্ট হয়ে যায় ওই যুবকের। হাসপাতালে তাঁকে নিভৃত কক্ষে রাখা হয় সংক্রমণ এড়াতে। অন্য রোগীদের থেকে দূরে রাখা হয়েছিল ওই যুবককে। কিন্তু যত সময় গড়িয়েছে তত আরও বেপরোয়া হয়ে উঠেছেন ওই যুবক। এক সম অয় উন্মত্তের মতন আচরণ করতে থাকেন তিনি। এমনকি তাঁকে ওষুধ দিতেও যেতে পারতেন না হাসপাতালের কর্মীরা।
কী ভাবে ওই যুবকের মৃত্যু হল? হাসপাতালের তরফে জানানো হয়, মঙ্গলবার নিভৃত ওয়ার্ডে নোটিসবোর্ডের উপর থাকা কাচের আস্তরণ ভেঙে ফেলেন ওই যুবক। এরপর সেই কাচের টুকরো দিয়েই নিজের গলা কেটে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই রোগের লক্ষ্মণ ও প্রতিকার নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। তবে চিকিৎসকদের মত, টিকাকরণ করানো থাকলে এই রোগ থেকে বাঁচা সম্ভব।

Post Views: 98

Continue Reading

Previous: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কি বন্ধ হচ্ছে ? যুদ্ধবিরতিতে রাজি জেলেনস্কি
Next: সুনীতাদের পৃথিবীতে ফেরাতে ১২ মার্চ রকেট ছাড়বে নাসা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.