Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
rachana-banerjee.jpg

ওঙ্কার ডেস্ক: এনসিপিআই এর ২০ সাংসদ মঙ্গলবার দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। বঙ্গ ভবনের সেই বৈঠকে ছিলেন শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা। এদিনের বৈঠক শেষে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন হুগলির সাংসদ। তাঁর দাবি, তৃণমূল থেকে আরও সাংসদ এনসিপিআই দলে যোগ দিতে পারেন। যদিও শতাব্দী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। নিজেদের সংসদীয় এলাকায় কী ভাবে উন্নয়নের গতি বজায় রাখা হবে সে বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ হবে।

মঙ্গলবার দিল্লিতে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে শুভেন্দু ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বৈঠকে হাজির ছিলেন তৃণমূলত্যাগী রাজ্যসভার তিন বিজেপি সাংসদও। সদ্য পদ্ম শিবিরে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক ছিলেন এদিনের বৈঠকে। সাংসদদের সঙ্গে প্রায় ১ ঘণ্টার বৈঠক হয় শুভেন্দুর। এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ২০ জনই আছি। সংখ্যাটা আরও বাড়তে পারে।’ সাংসদ শতাব্দী এই বৈঠকের বিষয়ে জানান, এনসিপিআই নিয়ে নির্দিষ্ট কোনও আলোচনা হয়নি। মূলত এলাকার উন্নয়ন এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিল্লিতে এনডিএর বৈঠক হয়। শাসকগোষ্ঠীর সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একেবারেই প্রথমসারিতে ছিলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও কাকলি, শতাব্দীরা যোগ দিলেও সকালের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন এনসিপিআইয়ের তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পঠান।

Post Views: 36

Continue Reading

Previous: দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.