Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বিকট শব্দ শুনে দোতলায় উঠে দেখি পড়ে রয়েছে রাধিকার নিথর দেহ’, জানালেন টেনিস খেলোয়াড়ের কাকা

‘বিকট শব্দ শুনে দোতলায় উঠে দেখি পড়ে রয়েছে রাধিকার নিথর দেহ’, জানালেন টেনিস খেলোয়াড়ের কাকা

Online Desk জুলাই 11, 2025
radhika.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের বাবার হাতে খুন হয়েছেন হরিয়ানার রাজ্যস্তরের ২৫ বছর বয়সি টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। এই খুনের পর থানায় অভিযোগ দায়ের করেছেন রাধিকার কাকা কুলদীপ যাদব। গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। কুলদীপ জানান বৃহস্পতিবার বিকট শব্দ শুনতে পান, এর পরেই দোতলায় উঠে দেখেন রান্নাঘরে মেঝেতে পড়ে রয়েছে রাধিকার নিথর দেহ।

ঠিক কী বলেছেন কুলদীপ? পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে কুলদীপ জানিয়েছেন, ‘বিকট শব্দ শুনে প্রথমে ভেবেছিলাম প্রেসার কুকার ফেটেছে। তড়িঘড়ি আমি দোতলায় উঠে দেখি রান্নাঘরে পড়ে রয়েছে আমার ভাইঝি রাধিকার নিথর দেহ। আমার ছেলে পীযূষও ছুটে আসে। আমরা দু’জনে মিলে রাধিকাকে দ্রুত তুলে নিয়ে হাসপাতালে যাই। কিন্তু চিকিৎসকেরা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে তাঁর।’ তিনি আরও জানান, দোতলায় তাঁর দাদা, ভাইঝি এবং বৌদি মঞ্জু যাদব থাকতেন। আর এক তলায় কুলদীপরা থাকতেন। কুলদীপ বলেন, ‘আমার দাদা দীপক যাদবের কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ছিল। আমি উপরে গিয়ে ঘটনাস্থলে সেটা পড়ে থাকতে দেখি। বুঝতে পারি আমার দাদাই রাধিকাকে গুলি করে খুন করেছেন।’

কিন্তু নিজের মেয়েকে কেন খুন করলেন দীপক? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাধিকা শিশুদের প্রশিক্ষণের জন্য একটি টেনিস অ্যাকাডেমি খোলার পরিকল্পনা করে ছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী নিজের এলাকাতেই টেনিস প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন তিনি। রাধিকার আয়ে সংসার চলত। তাই বিষয়টি নিয়ে প্রতিবেশীরা দীপককে কথা শোনাত। আর সে কারণে অ্যাকডেমি বন্ধ করার জন্য মেয়েকে চাপ দিতেন দীপক। কিন্তু রাধিকা বাবার কথা না শোনায় তাঁকে খুন করেন তিনি।

Post Views: 157

Continue Reading

Previous: কপিল শর্মার ক্যাফে লক্ষ করে চলল গুলি! কি জানালেন কৌতুকশিল্পী তথা অভিনেতা?
Next: টেনিসে ১৮ স্বর্ণপদক জয়ী রাধিকাকে কেন খুন করলেন তাঁর বাবা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.