Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডের পর ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

পহেলগাঁও কাণ্ডের পর ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

Online Desk এপ্রিল 28, 2025
rafale.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর উত্তেজনা বাড়ছে সীমান্তে। জঙ্গিদেরকে কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবহে ভারতের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষরিত হবে

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সবমিলিয়ে ৬৩ হাজার কোটি টাকার চুক্তি হবে ভারত ও ফ্রান্সের মধ্যে। চুক্তি অনুযায়ী, ভারত ২২টি একক আসনবিশিষ্ট এবং ৪টি দ্বৈত আসন বিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট পাবে। এছাড়াও রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ, নৌসেনাদের প্রশিক্ষণ ইত্যাদি রয়েছে চুক্তির মধ্যে। জানা গিয়েছে, এই যুদ্ধবিমানগুলি ব্যবহার করবে ভারতের নৌসেনা। নৌসেনার দুই যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে ২৬টি রাফাল বিমানকে আকাশে ওড়ানো হবে। সোমবার চুক্তি স্বাক্ষর হলেও এখনই যুদ্ধবিমানগুলি ভারতের হাতে তুলে দেওয়া হবে না। ২০৩১ সালের মধ্যে ২৬টি রাফাল ভারতকে দেওয়া হবে। মিগ-২৯ যুদ্ধবিমানের পরিবর্তে নতুন রাফালগুলি ব্যবহার করা হবে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের তিন বাহিনী সীমান্তে কড়া নজর রাখছে। প্রস্তুত রয়েছে সেনা বাহিনীর জওয়ানরা। সেই আবহে যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর পাকিস্তানের বুকে ভয় ধরাবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 92

Continue Reading

Previous: ‘যকের ধন’ সিরিজের তৃতীয় পর্ব আসছে বড় পর্দায়, কবে রিলিজ?
Next: ছেলে সৃঞ্জয়ের হয়ে প্রচার করবেন বলেই মোহনবাগান সভাপতির পদ ছাড়লেন টুটু বসু!

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.