Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ২৫০ কোটি টাকার মালকিন ছোট্ট রাহা

২৫০ কোটি টাকার মালকিন ছোট্ট রাহা

Online Desk মার্চ 29, 2024
raha.jpg

নিজস্ব প্রতিনিধিঃসবে দেড় বছর বয়স, তার মধ্যেই ২৫০ কোটি টাকার মালকিন ছোট্ট রাহা।২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। মেয়ে রাহাকে চোখে হারান রণবীর-আলিয়া। তাকে এক মুহূর্তের জন্যেও কাছছাড়া করতে চান না তাঁরা। নিজের ছবির প্রচার হোক কিংবা বিদেশ ভ্রমণ অথবা অম্বানীদের পার্টি, সর্ব ক্ষণ বাবার কোলে দেখা যায় একরত্তি রাহাকে। দেড় বছর বয়সেই বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেল ছোট্ট রাহা! কিন্তু কী ভাবে সম্ভব হল এটা?
এই মুহূর্তে মুম্বইয়ের পালি হিলস্ এলাকায় বাস্তু অ্যাপার্টমেন্টের ন’তলায় থাকেন ‘রণলিয়া’। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি টাকা। অন্য দিকে, গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা দম্পতি। দাদু রাজ কপূরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুন ভাবে তৈরি করছেন তাঁরা। কাজ প্রায় শেষ, খুব শীঘ্রই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই এই বাড়িতে বিনিয়োগ করছেন তারকা দম্পতি। বাড়িটি নাকি ইতিমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন অভিনেতা। শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’-র সমপরিমাণ বাজারমূল্য এই বাংলোর। সে দিক থেকে দেখলে, রাহা কপূরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। জন্মের পরই এত কোটি টাকার সম্পত্তির অধিকারিণী সে। তবে এই বাংলোটি ছাড়াও আলিয়ার মুম্বই শহরে চারটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও লন্ডনে একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর।

Post Views: 97

Continue Reading

Previous: বিজেপি কর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ঘটনা স্থলে অগ্নিমিত্রা
Next: মমতাকে ‘কুরুচিকর’ আক্রমণ, নির্বাচন কমিশনের কাছে দুঃখপ্রকাশ দিলীপ ঘোষের

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.