Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে ইন্ডিয়া জোট, ধরনায় রাহুল-অভিষেক

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে ইন্ডিয়া জোট, ধরনায় রাহুল-অভিষেক

Online Desk অক্টোবর 6, 2026
rahul-f.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামল ইন্ডিয়া জোট। মঙ্গলবার কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ মিছিলে যোগ দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী সাংসদ। মিছিলে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মিছিলের পর নীতি আয়োগের সামনে ধরনায় বসেন বিরোধী সাংসদরা। নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা থাকলেও মাঝপথেই তাঁদের আটকে দেওয়া হয়। কমিশন ভবন থেকে প্রায় ২০০ মিটার দূরে ব্যারিকেড দিয়ে মিছিল থামিয়ে দেয় পুলিশ। ব্যারিকেড টপকে এগনোর চেষ্টা করেন সমাজবাদী পার্টির সাংসদরা। পরে ব্যারিকেডের উপরেও কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। একসময় সেখানে উঠে বসেন রাহুল গান্ধীও। তাঁকে ব্যারিকেডের উপর বসে তেরঙ্গা ওড়াতে দেখা যায়।

মঙ্গলবারের কর্মসূচিতে রাহুল গান্ধীর পাশাপাশি ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং জয়রাম রমেশ। এদিনের প্রতিবাদে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং রাজীব কুমার উপস্থিত ছিলেন। তবে বিরোধীদের এই মিছিলে দেখা যায়নি ডিএমকে ও আম আদমি পার্টির প্রতিনিধিদের। বৈঠকে না থাকলেও মিছিলে যোগ দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রতিবাদ ঘিরে এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ বাহিনীর পাশাপাশি আধাসেনা মোতায়েনের কথাও জানা গিয়েছে। মিছিল চলাকালীন বিরোধী সাংসদদের মুখে শোনা যায়, ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এর আগেও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির উদ্যোগে বড় প্রতিবাদ কর্মসূচি হয়। সেখানে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে সাধারণ মানুষের মিছিলে একসঙ্গে হাঁটেন। এবার সেই প্রতিবাদের পরিধি আরও বাড়ল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Continue Reading

Previous: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানকার ভোটারই থাকব’
Next: যৌন হেনস্থায় অভিযুক্ত এসিপি-র পদোন্নতি নিয়ে তুমুল বিতর্ক, অবশেষে সিদ্ধান্ত প্রত্যাহার দিল্লি সরকারের

সম্পর্কিত গল্প

Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.