Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানকার ভোটারই থাকব’

নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানকার ভোটারই থাকব’

Online Desk অক্টোবর 6, 2026
suvendu-voter.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে মঙ্গলবার চলছে উপনির্বাচন। এদিন নন্দীগ্রামের নন্দনায়কবাড় বুথে ভোট দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “শেষ নিঃশ্বাস পর্যন্ত নন্দীগ্রামের ভোটারই থাকব।” নন্দীগ্রামের মানুষের পাশে থাকার বার্তাই দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ শান্তিকুঞ্জ থেকে ভোট দিতে বের হন শুভেন্দু অধিকারী। কনভয় থেকে নেমে টোটোয় চেপে ভোটকেন্দ্রে পৌঁছন। ভোট দেওয়ার পর বুথে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সঙ্গেও কথা বলেন। উপনির্বাচনে সাধারণত ভোটের হার কম থাকে। শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে। একইসঙ্গে তিনি বলেন, সরকারি নিরাপত্তা পেলেও আইন মেনে চলা সবার দায়িত্ব। ভোট দেওয়ার পর তিনি ভাড়া বাড়িতে থাকতে পারেন। কিন্তু বুথের বাইরে গিয়ে ঘোরাফেরা বা প্রচার করার সুযোগ নেই। তাই তিনি এমন কোনও কাজ করবেন না বলেও জানান।

এদিন নন্দীগ্রামে বিজেপির জয় নিয়েও আশাবাদ ব্যক্ত করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, এবারও রেকর্ড ভোটে বিজেপি জয়ী হবে বলে তাঁর বিশ্বাস। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম—দুই কেন্দ্র থেকেই লড়েছিলেন শুভেন্দু। নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত একটি আসন ছাড়তে হয় তাঁকে। তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের একাংশ হতাশ হয়েছিলেন। এর আগে একাধিকবার নন্দীগ্রামের মানুষের পাশে থাকার কথা বলেছেন শিশিরপুত্র। এদিনও সেই অবস্থান পুনরায় স্পষ্ট করেন তিনি। বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত নন্দীগ্রামের ভোটার হয়ে থাকবেন।

Continue Reading

Previous: নেপালে হড়পা বান-ভূমিধসের ৪০ দিন পর স্থগিত উদ্ধার অভিযান, এখনও নিখোঁজ ৫,২৮৫
Next: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে ইন্ডিয়া জোট, ধরনায় রাহুল-অভিষেক

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.