Skip to content
অক্টোবর 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে আকাশবাণী ভবনে আট ঘণ্টা ধর্না রাহুল-প্রিয়াঙ্কার

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে আকাশবাণী ভবনে আট ঘণ্টা ধর্না রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk অক্টোবর 7, 2026
rahul-ff.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে পথে নেমেছিল বিরোধী দলগুলির সাংসদরা। নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল এগোনোর চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। এরপর আচমকাই আকাশবাণী ভবন চত্বরে ঢুকে ধর্নায় বসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ শুরু হয় এই অবস্থান। প্রায় আট ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। রাহুল, প্রিয়াঙ্কা-সহ একাধিক ইন্ডিয়া জোটের সাংসদ একটি গাছের নীচে বসে থাকেন। তাঁদের দাবি ছিল, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এসআইআর এবং ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে স্মারকলিপি জমা দেওয়া। সন্ধ্যা ৭টা ৫০ মিনিট নাগাদ পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। পরে তাঁদের বাসে করে উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্পে নিয়ে যায়। রাহুল গান্ধীকে রাত ১০টা ১০ মিনিট নাগাদ ছেড়ে দেওয়া হয়। তার আগে প্রিয়াঙ্কাকেও ছেড়ে দেওয়া হয়েছিল।

সকালে সংসদ থেকে নির্বাচন কমিশনের দফতর, নির্বচন সদনের দিকে মিছিল শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। তাঁদের মূল দাবি ছিল জ্ঞানেশ কুমারের পদত্যাগ। আকাশবাণী ভবনের কাছে পুলিশ মিছিল আটকে দেয়। একাধিক সাংসদকে আটক করা হয়। সেই সময় রাহুল গান্ধী পুলিশের ব্যারিকেডে উঠে তেরঙ্গা ওড়ান। এদিকে তখন প্রিয়াঙ্কা-সহ কয়েকজন সাংসদকে বাসে আটক করে রাখা হয়েছিল। রাহুল পরে সেই বাসের জানলা দিয়ে বোনের সঙ্গে কথা বলেন। এরপর রাহুল ও প্রিয়াঙ্কা, কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা এবং কয়েকজন সমর্থক আকাশবাণী ভবনের চত্বরে ঢুকে ৪ নম্বর গেটের কাছে একটি বটগাছের নীচে অবস্থান শুরু করেন। এদিন জ্ঞানেশ কুমার, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরএসএস এর মোহন ভাগবতকে একহাত নেন তিনি। বিজেপিকে ধ্বংস করে দেওয়ারও হুঁশিয়ারি দেন লোকসভার বিরোধী দলনেতা।

Continue Reading

Previous: হেলদি অ্যান্ড টেস্টি সুইট কর্নের পরোটা
Next: দিল্লি পুলিশের নামে ভুয়ো AI ভিডিও! মহিলাকে হেনস্থার ফুটেজ বানিয়ে ইনস্টাগ্রামে ছড়ালেন যুবক, গ্রেফতার

সম্পর্কিত গল্প

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026

You may have missed

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026
Lavasa-CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.