Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • #DelhiFlood রবিবারও জল থৈ থৈ রাজধানী দিল্লি, বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি

#DelhiFlood রবিবারও জল থৈ থৈ রাজধানী দিল্লি, বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি

Online Desk জুলাই 16, 2023
DF.png

সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ যমুনার জলে ভাসছে রাজধানী। যমুনা নদীর উপচে পড়া জলে বন্যা পরিস্থিতি দিল্লিতে। তার উপরে আরও বিপদ বাড়াল শনিবারের বৃষ্টি। সুপ্রিম কোর্ট, রাজঘাট থেকে লালকেল্লা, জলের নীচে। উদ্বেগে প্রশাসন।
গত কয়েক দিন টানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছিল যমুনা নদীর। শনিবার সেই জলস্তর নামতে থাকে। বন্যা পরিস্থিতির জন্য হরিয়ানা এবং কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে দিল্লির আপ সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল শনিবার বেলার দিকে জানান, ‘‘যমুনার জলস্তর নামছে। আর বৃষ্টি না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। তবে বৃষ্টি হলে তা স্বাভাবিক হতে সময় লাগবে”। কিন্তু শনিবার সন্ধ্যার বৃষ্টির কারণে দিল্লির জনজীবন বিপর্যস্ত। রবিবারও খুব একাটা ফারাক নজর এল না। রাজধানীর রাস্তায় তীব্র যানজট। তবে রবিবার সকাল থেকে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে, দিল্লি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
দিল্লির বেশ কিছু এলাকায় জলস্তর নামলেও ইন্দ্রপ্রস্থ এবং আইটিও চত্বর এখনও জলের তলায়। যে রাস্তাগুলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে, সেখান থেকে জল বের করার কাজ শুরু হয়। যেখানে কোমর বা বুক সমান জল জমেছে, সেখান থেকে সাধারণ মানুষ ও প্রাণীদের উদ্ধার করে আনা হচ্ছে। প্রসঙ্গত, শনিবার আবুধাবি থেকে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

Post Views: 123

Continue Reading

Previous: পরকীয়ায় জড়িয়েছেন তৃণমূল নেতা, মাথায় ঘোল ঢেলে দিল এলাকাবাসীরা
Next: চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় বসিরহাটের ইসরোর বাঙালি গবেষকের পরিবার

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.