Skip to content
মার্চ 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের প্রাক্তন নেত্রী রাজন্যা ভোটে লড়বেন দুই কেন্দ্র থেকে!

তৃণমূলের প্রাক্তন নেত্রী রাজন্যা ভোটে লড়বেন দুই কেন্দ্র থেকে!

Online Desk মার্চ 20, 2026
20260320_130041.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডের পর শর্ট ফিল্ম নিয়ে তাঁর সঙ্গে মতবিরোধ হয়েছিল দলের। যার পরিণতিতে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয় রাজন্য হালদারকে। সেই তরুণ মুখ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের দুই কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন। তবে কোনও দলের পক্ষ থেকে নয়, রাজন্যা নির্দল হিসেবে দুই কেন্দ্রে ভোটে লড়বেন।

বৃহস্পতিবার রাজন্যা হালদারের জনসংগ্রাম মঞ্চের তরফে জানানো হয়েছে, সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তরুণ নেত্রী। প্রার্থী ঘোষণার পর এদিনই সদ্য শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। আর জি কর-কাণ্ডের পর, নারী সুরক্ষাকে মাথায় রেখে তৈরি করা শর্ট ফিল্মকে কেন্দ্র করে দলের রোষে পড়েন রাজন্যা হালদার। তাঁকে সাসপেন্ড করে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য গঠন করা হয় তদন্ত কমিটি। তবে সাসপেনশনের পরও সেই শর্টফিল্মের মুক্তিতে অনড় ছিলেন রাজন্যা। ছাত্রনেত্রীর পাশাপাশি সাসপেন্ড করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকেও।

দল থেকে সাসপেন্ড হওয়ার পর জল্পনা ওঠে রাজন্যা বিজেপিতে যোগ দেবেন বলে। যদিও তিনি সে পথে হাঁটেননি। রাজ্যের বিভিন্ন জায়গায় অধিকার আদায়ে পদযাত্রা করেছেন। সাক্ষাৎ করেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গেও। গত ১৫ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোয় আপাতত পদ্ম শিবিরে যোগদানের জল্পনার অবসান হল।

Post Views: 23

Continue Reading

Previous: জগদ্দলে পদ্মশিবিরের তুরুপের তাস প্রাক্তন সিপি রাজেশ কুমার
Next: মমতার পাশে কেজরিওয়াল, দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা টেনে মমতাকে সমর্থন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20260320_143937.jpg

পুরনো মেজাজে আরাবুল! আইএসএফ-এ যোগ দিয়ে পুলিশকে হুঁশিয়ারি

Online Desk মার্চ 20, 2026
TAKA.jpg

ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি

Online Desk মার্চ 20, 2026
high.jpg

ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Online Desk মার্চ 20, 2026

You may have missed

20260320_143937.jpg

পুরনো মেজাজে আরাবুল! আইএসএফ-এ যোগ দিয়ে পুলিশকে হুঁশিয়ারি

Online Desk মার্চ 20, 2026
TAKA.jpg

ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি

Online Desk মার্চ 20, 2026
high.jpg

ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Online Desk মার্চ 20, 2026
20260320_140819.jpg

‘মোদীজিকে ভোট দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে’, চা-চক্রে দিলীপ

Online Desk মার্চ 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.