Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আরতি নিয়ে বিরোধ, মন্দির চত্বরে পুরোহিতকে ছুরিকাঘাত করে খুন আরেক পুরোহিতের

আরতি নিয়ে বিরোধ, মন্দির চত্বরে পুরোহিতকে ছুরিকাঘাত করে খুন আরেক পুরোহিতের

Online Desk মার্চ 22, 2025
parshuram-d.jpg

ওঙ্কার ডেস্ক: আরতি করা নিয়ে বিরোধের জেরে এক পুরোহিতকে ছুরিকাঘাত করে খুন করলেন অন্য পুরোহিত। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজস্থানের দৌসা জেলায়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে খুনের আগে বন্ধ করে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত পুরোহিতের নাম পরশুরাম দাস মহারাজ (৬০) এবং অভিযুক্ত পুরোহিতের নাম শিবপাল (৩০)। দৌসা জেলার লালসোট থানা এলাকার ডিডওয়ানার পঞ্চমুখী বালাজি মন্দির প্রাঙ্গণে ওই অপরাধ সংঘটিত হয়েছে। আরতি করা নিয়ে দুই পুরোহিতের মধ্যে দ্বন্দ্বের কারণে এই খুন বলে যে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে এক পুলিশ কর্তা বলেন, মন্দিরে আরতির সময়, পরশুরাম দাস মহারাজ এবং শিবপালের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তর্ক জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে পরশুরাম দাস মহারাজকে ছুরিকাঘাত করেন শিবপাল। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই অভিযুক্ত পুরোহিত। পরে পুলিশ সোয়াই মাধোপুর রোড থেকে শিবপালকে গ্রেফতার করে।

অন্যদিকে মন্দির প্রাঙ্গণে পুরোহিতের মৃতদেহ পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। লালসোটের অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ আগরওয়াল, ডিএসপি দিলীপ মীনা এবং লালসোট থানার অফিসার কিষাণ মীনা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁছেছে এফএসএল দলও। ঠিক কী কারণে এই খুন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 87

Continue Reading

Previous: ট্রাম্পের হুমকি সহ্য করবে না ইরান: খামেনি
Next: পরকীয়া সন্দেহে স্ত্রী ও ৩ সন্তানকে গুলি বিজেপি নেতার, দু’জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.