Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কংগ্রেস দফতরে হামলার ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলেকে গ্রেফতার করল পুলিশ

কংগ্রেস দফতরে হামলার ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলেকে গ্রেফতার করল পুলিশ

Online Desk সেপ্টেম্বর 1, 2025
rakesh.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার মৌলালিতে কংগ্রেসের দফতরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। এই ঘটনায় এ বার বিজেপি নেতার ছেলে শিবম সিংকে গ্রেফতার করল পুলিশ। সোমবার এন্টালি থানার পুলিশ শিবমকে গ্রেফতার করে।

অন্য দিকে ছেলেকে গ্রেফতার করায় সরব হয়েছে রাকেশের পরিবার। তাদের অভিযোগ, শিবমকে মারধর করা হয়েছে। প্রতিবাদে থানা ঘিরে বিক্ষোভ দেখায় তারা। আড়াল থেকে একটি ভিডিও বার্তাও দিয়েছে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘ছেলের কোনও ক্ষতি হলে, দেখে নেব।’

উল্লেখ্য, ‘ভোটার অধিকার যাত্রায়’ এক কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন। তার পর বিজেপি সুর চড়াতে শুরু করে। প্রতিবাদে গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, বিজেপির কর্মী সমর্থকরা এই হামলা করে রাকেশ সিং এর নেতৃত্বে। সেদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং হাত শিবিরের একাধিক নেতার ছবি দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কিন্তু রাকেশকে এখনও গ্রেফতার করে উঠতে পারেনি পুলিশ। রবিবার রাতে রাকেশের খোঁজে তার বাড়িতে পৌঁছয় পুলিশ। যদিও তার কোনও হদিশ পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকেশপুত্র শিবমকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বিধান ভবনে হামলার ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন, ‘থানার ১০০ মিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ আসতে পারল না। এটি তৃণমূলের অফিসে হলে পুলিশ কি রক্ষা করতে আসত না?’

Post Views: 73

Continue Reading

Previous: রামকমল মুখোপাধ্যায় এবার বড় পর্দায় নিয়ে আসছেন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’
Next: বিধানসভার নয়া নিয়মে ক্ষুব্ধ শুভেন্দু, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.