স্পোর্টস রিপোর্টার : হাউসফুল রাঁচির গ্যালারির সামনে রবি-দুপুর জমিয়ে দিলেন বিরাট কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০২ বলে হাঁকালেন সেঞ্চুরি। শতরানের পথে কোহলির ব্যাটে এসেছে ৭টি চার আর ৫টি ছয়। করবিন বশের বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন কোহলি।করে ফেললেন ওডিআই কেরিয়ারের ৫২তম সেঞ্চুরি। দীর্ঘ ৯ মাস পর বিরাট কোহলির ব্যাটে এল সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ২৩ ফেব্রুয়ারি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। হয়েছিলেন ম্যাচের সেরা। সেই দিন থেকে যদি ফেরা যায় বর্তমানে, কিং কোহলির ব্যাটের ধার যে কমেনি তা আবারও একবার প্রমাণিত হল। কোহলির শতরানে উচ্ছাস প্রকাশ করেন ড্রেসিংরুমে রোহিত শর্মাও। রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে ঈর্ষণীয় রেকর্ড গড়লেন। আজ থেকে ওডিআইয়ে সর্বাধিক ছয় মারার কীর্তি হিটম্যানের দখলে।
রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি হাফ সেঞ্চুরি করলেন। ফলে টানা তিনটি ওডিআইয়ে পঞ্চাশোর্ধ্ব রান এল তাঁর ব্যাট থেকে। মার্কো জানসেনের বলে লেগ বিফোর হওয়ায় অবশ্য টানা দুটি ওডিআইয়ে শতরান পাওয়া হল না তাঁর। রো কো জুটি প্রমাণ করলেন তাঁরা ফুরিয়ে যাননি। কোচ গৌতম গম্ভীরকে দিলেন বড়ো বার্তা।
