Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুর হোটেলে মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ৩

বেঙ্গালুরুর হোটেলে মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ৩

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: হোটেলে ডেকে নিয়ে গিয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, নির্যাতিতা মহিলাকে একটি হোটেলে ডেকে নিয়ে যায় চার অভিযুক্ত। সেখানে চারজন মিলে তাঁকে ধর্ষণ করে। শুধু তাই নয় নির্যাতিতার কাছে থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। ঘটনার পর নির্যাতিতা মহিলা আপৎকালীন নম্বর ১১২ তে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। কোরামঙ্গলা পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে চার অভিযুক্তের মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে। বাকি একজনের খোঁজে চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গুয়েছে, ধৃত তিন জনের নাম অজিত, বিশ্বাস এবং শিবু। ধৃতদেরকে পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ড থেকে থেকে পাকড়াও করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব) সারা ফাতিমা বলেছেন, শুক্রবার সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ পুলিশ এই ঘটনার বিষয়ে জানতে পারে। তিনি জানান, এই ঘটনায় চার জন জড়িত রয়েছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ঘটনাটি আজ ভোরে ঘটেছে এবং তদন্তের সময় আমরা আরও বিস্তারিত জানতে পারব। প্রাথমিক তদন্তে জানা গেছে যে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন’। নির্যাতিতা দিল্লি থেকে এসেছেন এবং তিনি বিবাহিত বলে জানানো হয় পুলিশের তরফে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানান সারা ফাতিমা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে বেঙ্গালুরুর হোয়সালা নগর এলাকায় একটি নির্মীয়মান বহুতলে ছয় বছর বয়সী একটি মেয়েকে যৌন নির্যাতন করে খুন করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এক তথ্য প্রকাশ করে জানিয়েছিলেন, ২০২১-২০২৩ সালের মধ্যে বেঙ্গালুরুতে ৪৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।

Post Views: 97

Continue Reading

Previous: আন্তর্জাতিক ভাষা দিবসে ইউনূসকে কি বার্তা দিলেন মমতা?
Next: কুম্ভমেলায় মহিলাদের স্নান ও পোশাক বদলের ভিডিও তুলে বিক্রি, গ্রেফতার ৩

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.