Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকুম্ভের দুর্ঘটনার পর, অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ, বিরোধীদের চাপে কোণঠাসা যোগী সরকার

মহাকুম্ভের দুর্ঘটনার পর, অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ, বিরোধীদের চাপে কোণঠাসা যোগী সরকার

Online Desk ফেব্রুয়ারি 3, 2025
1.jpg

ওঙ্কার ডেস্ক- মহাকুম্ভে ম্যাসাকারের পর যোগী সরকারের গলায় আরেক কাঁটা বিঁধলো। বৃহস্পতিবার রাতে অযোধ্যায় ভাগবত পাঠ শুনতে গিয়ে নিখোঁজ ছিল এক দলিত তরুণী। শনিবার একটি নালায় তার ক্ষতবিক্ষত দেহের দেখা মিলল। মৃতদেহের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, উপড়ে নেওয়া হয়েছে চোখও। এই মর্মান্তিক ঘটনাটি স্বাভাবিক ভাবে মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গরম ইস্যু। মহাকুম্ভের দুর্ঘটনার পর এই মর্মান্তিক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপ্রদেশের রাজনীতি। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশি তদন্ত চলছে। রাজ্যের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ বিষয়টি নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর সামনে তুলবেন বলে জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন, বিচার না পেলে সাংসদ পদ ছেড়ে দেবেন।

রবিবারই মিল্কিপুরে নির্বাচনী প্রচারে গিয়ে এই অবধেশের মন্তব্যকে ‘নাটক’ বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। তিনি এই ঘটনায় সমাজবাদী পার্টিকেই অভিযুক্ত করেছেন। বলেছনে, তলিয়ে দেখলে হয়তো দেখা যাবে সমাজবাদী দলেরই কোনও ঘৃণ্য জন্তু এই অপরাধ করেছে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়েছেন, এই ‘অমানবিক ঘটনায়’ তাঁর দল প্রকৃতই আহত হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপির মদতেই রাজ্যে এই ধরণের ঘটনা বেড়ে চলেছে। দলিত মহিলার উপর এই মর্মান্তিক নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রায়বরেলীর কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এই ঘটনার জন্য তিনি স্থানীয় প্রশাসনকেও দুষেছেন। তিনি বলেছেন, সময় থাকতে প্রশাসন যদি নির্যাতিতার পরিবারের অভিযোগ শুনত, তা হলে হয়তো মেয়েটির প্রাণ বেঁচে যেত। এই ঘৃণ্য অপরাধের জন্য আরও এক মেয়ের জীবন শেষ হয়ে গেল। রাহুলের অভিযোগ, উত্তরপ্রদেশের ‘বহুজন-বিরোধী’ বিজেপি সরকারের মদতেই দলিতদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। ঘটনায় অবিলম্বে তদন্ত দাবি করে দোষীদের কড়া শাস্তি চেয়েছেন রাহুল।

রাজ্য রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত লোকসভা নির্বাচনে মিল্কিপুরের বিধায়কপদ ছেড়ে ফৈজ়াবাদের সাংসদ হয়েছিলেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। সেকারণেই এই উপনির্বাচন। এই নির্বাচনে কার্যত সম্মানের লাড়াইতে মাঠে নেমেছে সমাজবাদী পার্টি ও বিজেপি। মহাকুম্ভে একের পর এক বিপর্যয়ের মধ্যে এই নির্বাচনের অনেকটাই গুরুত্ব রয়েছে আদিত্যনাথ যোগীর কাছে। তারমধ্যে এমন এক ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার দায়ভার নিশ্চিত রূপে যোগীর মাথাব্যথা হয়ে দাঁড়ালো।

Post Views: 72

Continue Reading

Previous: সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু চার যুবকের
Next: গুকেশকে হারিয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.