Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ ডেলিভারি বয়ের, সেলফি তুলে লিখে গেল ‘আবার আসব’

বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ ডেলিভারি বয়ের, সেলফি তুলে লিখে গেল ‘আবার আসব’

Online Desk জুলাই 3, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা পুনের এক অভিজাত আবাসনে। কুরিয়ার ডেলিভার সংস্থার এক কর্মী কাজের সূত্রে এসে বাড়িতে ঢুকে ধর্ষণ করল এক ২২ বছর বয়সী তরুণীকে। এই ঘটনায় আবাসনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ডেলিভারি বয় ব্যাঙ্কের নথি পৌঁছে দিতে তরুণীর আবাসনে গিয়েছিল। সেখানে যাওয়ার পর ওই তরুণী যখন ফোনের ওটিপি চেক করতে ঢুকেছিলেন তখন অভিযুক্ত ব্যক্তি জোর করে তাঁর ঘরে ঢুকে পড়ে। ঘরে দরজা দিয়ে তাঁকে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এর পর। কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, অভিযুক্ত ডেলিভারি বয় নির্যাতিতা তরুণীর মুখে কিছু স্প্রে করে যার ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। কিছু রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, ফ্ল্যাট থেকে বের হওয়ার আগে, অভিযুক্ত নির্যাতিতার ফোনে একটি সেলফি তোলে এবং লেখে, ‘আমি আবার আসব।’

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিন্ডে এই ঘটনা নিয়ে জানান, ধর্ষণ, মহিলার উপর আক্রমণ এবং অপরাধমূলক ভয় দেখানোর সঙ্গে সম্পর্কিত ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার তিনি বলেন, ‘গতকাল, সন্ধ্যা ৭:৩০ টার দিকে, একজন ডেলিভারি বয় একটি ব্যাঙ্কের নথি নিয়ে ২২ বছর বয়সী এক তরুণীর ফ্ল্যাটে যায়। যখন তরুণী কুরিয়ারের পিন নিতে ঘরের ভেতরে যান, সেই সময় দরজা বন্ধ করে দিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। অপরাধ শাখার পাঁচটি এবং পাঁচটি জোনাল টিম, মোট দশটি টিম এই ঘটনায় তদন্ত করছে। মহিলাটি সন্ধ্যা ৭:৩০ টা থেকে অজ্ঞান ছিলেন। ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে তাঁর গায়ে কিছু স্প্রে করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। তরুণীর ফোনে একটি সেলফি পাওয়া গেছে। যেটি বিশ্লেষণ করা হচ্ছে।’

অন্য দিকে নির্যাতিতা তরুণী এই ঘটনার পর বিধ্বস্ত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে তাঁকে সবরকমের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

Post Views: 215

Continue Reading

Previous: ঝাড়গ্রামের জিতুশোলের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ, এলাকায় বাঘের আতঙ্ক
Next: একদিকে আজ বিজেপির রাজ্য সভাপতির আনুষ্ঠানিক ঘোষণা অন্যদিকে বৃষ্টি উপেক্ষা করে ডুগডুগি হাতে দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.