Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ, এক অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ, এক অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

Online Desk মার্চ 1, 2025
minor-girl.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠল মধ্যমগ্রামে। নাবালিকা ওই ছাত্রীকে দুই জন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। দুই অভিযুক্তের মধ্যে একজনকে পাকড়াও করে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই নাবালিকা। সম্প্রতি তাকে দুজন যুবক একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, সেই সময়ের ভিডিও রেকর্ড করে অভিযুক্তরা। তার পর থেকেই ওই নাবালিকা ছাত্রীকে ভিডিও রেকর্ডটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছিল। কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলে হুমকি দিচ্ছিল অভিযুক্তরা।
পরে ঘটনার কথা জানাজানি হতে এক অভিযুক্তকে পাকড়াও করেন স্থানীয়রা। তাকে গণধোলাই দিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা। ওই অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।

Post Views: 116

Continue Reading

Previous: বদ্রীনাথে তুষারধসের ঘটনায় উদ্ধার ৪৭ শ্রমিক, এখনও আটকে ৮
Next: ৩ থেকে ৪ ডিগ্রি আরও চড়বে পারদ, মার্চের শুরুতেই গরম আবহাওয়া

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.