Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কোহলি, রোহিতের পথে হেটেই টি২০ কে গুডবাই স্যার জাদেজার

কোহলি, রোহিতের পথে হেটেই টি২০ কে গুডবাই স্যার জাদেজার

Online Desk জুলাই 1, 2024
FB_IMG_1719771323492.jpg

স্পোর্টস ডেস্ক :বিদায়ী মঞ্চ ছিল রাহুল দ্রাবিড়ের। সেটা ভাগ করে নিলেন ভারতীয় দলের তিন সুপারস্টার। বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-২০ কে গুডবাই জানালেন রবীন্দ্র জাদেজা। অবসান হল একটি যুগের। আর দেশের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দেখা যাবে না তারকা অলরাউন্ডারকে। বিরাট, রোহিতের দেখানো পথেই হাঁটলেন জাদেজা। কোহলি ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে অবসর ঘোষণা করেন। রোহিত জানান খানিক পরে, সাংবাদিক সম্মেলনে। জাদেজা অবসরের ঘোষণা করলেন ইনস্টাগ্রামে। জাদেজা লেখেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-২০ কে বিদায় জানাচ্ছি। আমি দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছি। ক্রিকেটের অন্যান্য ফরম্যাটে সেটা চালিয়ে যাব। টি-২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন সফল হয়েছে। আমার আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সেরা মুহূর্ত। এত স্মৃতি, সমর্থনের জন্য ধন্যবাদ।’ রবিবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম পেজে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করলেন জাড্ডু। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। মোট ৭৪ ম্যাচ খেলেন। রান ৫১৫। ৫৪টি উইকেট নিয়েছেন। মাত্র কয়েকঘন্টার মধ্যেই বদলে গেল গোটা চিত্র। টি-২০ বিশ্বকাপ জেতানো তিন সিনিয়র তারকা ক্রিকেটার এক লহমায় ‘অতীত’ হয়ে গেলেন। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের ব্যাটন সম্পূর্ণভাবে চলে গেল জুনিয়রদের হাতে।

Post Views: 79

Continue Reading

Previous: ভাঙনে জর্জরিত এলাকা, স্থানীয়দের ক্ষোভের মুখে বিধায়ক
Next: টালিগঞ্জকে ৭ গোল দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.