Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুরুষরা না পারলেও মহিলারা আইপিএল চ্যাম্পিয়ন করল আরসিবিকে

পুরুষরা না পারলেও মহিলারা আইপিএল চ্যাম্পিয়ন করল আরসিবিকে

Online Desk মার্চ 18, 2024
WhatsApp-Image-2024-03-18-at-12.13.17.jpeg

স্পোর্টস ডেস্ক : অবশেষে স্বপ্নপূরণ হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই প্রথমবার আরসিবি ফ্র্যাঞ্চাইজি কোনও ট্রফি জয় করতে পারল। প্রথমবার মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করলেন স্মৃতি মান্ধানারা। গত ১৬ মরশুমে বিরাট কোহলিরা আইপিএল খেতাব জয় করতে পারেননি। কিন্তু, স্মৃতির নেতৃত্বে মহিলা প্রিমিয়ার লিগের মরশুমেই আরসিবি সেই সাফল্য অর্জন করল। ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করল।জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মাত্র ১১৪ রান করতে হত। মাত্র ২ উইকেট হারিয়েই তারা এই সাফল্য অর্জন করে। ব্যাট করতে নেমে শুরু ভালো করলেও আউট হয়ে যান আরসিবি’র দুই ওপেনারই। প্রথমে শিখা পাণ্ডের বলে LBW আউট হয়ে যান সোফি ডিভাইন। তিনি ২৭ বলে ৩২ রান করেন। অন্যদিকে, ৩৯ বলে ৩১ রান করে আউট হয়ে যান অধিনায়ক স্মৃতি মান্ধানাও। তবে শেষবেলায় আরও একবার ফিনিশারের ভূমিকায় দেখতে পাওয়া গেল এলিস পেরিকে। তিনি ৩৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। যদিও বাংলার ক্রিকেটার রিচা শর্মার ব্যাট থেকেই বেরিয়ে আসে উইনিং শট। তিনি ১৪ বলে ১৭ রান করেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কাঙ্খিত জয় উপহার দেন

Post Views: 162

Continue Reading

Previous: ২২ মার্চ আসছে ছোট্ট পিকলু
Next: গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.