Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টা; গ্রেপ্তার পাঁচ ‘বাংলাদেশি

লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টা; গ্রেপ্তার পাঁচ ‘বাংলাদেশি

Online Desk আগস্ট 5, 2025
red-fort.png

ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় থাকা লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টা করে মঙ্গলবার সকালে গ্রেপ্তার হলেন পাঁচ ‘বাংলাদেশি’ নাগরিক। দিল্লি পুলিশের দাবি, রাজধানীর ঐতিহাসিক লালকেল্লার প্রবেশপথের কাছে ওই পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছে বৈধ কোনও পরিচয়পত্র বা প্রবেশের অনুমতিপত্র ছিল না। গ্রেপ্তার হওয়া পাঁচজনই দিল্লিতে শ্রমিকের কাজ করতেন এবং তাঁদের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে মোতায়েন বাহিনী লালকেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট’-এ তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এরপরই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোনও বৈধ নথি না থাকায় আটক করা হয়। ধৃতদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গিয়েছে বলেও জানায় পুলিশ। ডিসিপি রাজা ভাটিয়া জানিয়েছেন, ৪ আগস্ট সকালে এই পাঁচজনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তাঁরা চার-পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জানতেন না যে ১৫ জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে।
যদিও এখনও পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক সামগ্রী পাওয়া যায়নি, তবুও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে। বর্তমানে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মারক লালকেল্লাকে ঘিরে স্বাধীনতা দিবসের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক ছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

Post Views: 207

Continue Reading

Previous: তরুণ নেতা শুভমনের মধ্যে কি নিজেকে দেখলেন সৌরভ!
Next: নতুন দায়িত্ব পেয়ে প্রবীণ সাংসদদের কৃতজ্ঞতা জানালেন অভিষেক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.