Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বন্ধ ওপিডি, জেলায় জেলায় রোগী-ভোগান্তির ছবি

বন্ধ ওপিডি, জেলায় জেলায় রোগী-ভোগান্তির ছবি

Online Desk আগস্ট 14, 2024
opd.png

ওঙ্কার ডেস্ক : আর জি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের. এর জেরে ব্যাপক প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়. জেলায় জেলায় ধরা পড়ছে রোগী ভোগান্তির ছবি.
বুধবার সকাল থেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ। সাংবাদিকদের দেখে কয়েক ঘণ্টা পর আউটডোরের টিকিট কাউন্টার খুলতে দেখা যায়। চিকিৎসা করাতে আসা মানুষজন বলছেন, তাদের চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সকাল থেকে।

যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন,”রোগীদের পরিষেবা দিয়েই আমাদের প্রতিবাদ চলছে। আউটডোর বন্ধ থাকলেও জরুরি বিভাগ চালু থাকছে এবং জরুরী বিভাগেই আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের চিকিৎসা করা হবে।”

একই অবস্থা বারুইপুর হাসপাতালে. হাসপাতালের সুপার জানিয়েছেন, শুধু ওপিডি বন্ধ রয়েছে. ইমারজেন্সি বিভাগ খোলা রয়েছে। কোনো ইমারজেন্সি রোগী যাতে ফিরে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবাও বন্ধ রয়েছে. সকাল থেকেই দরজা বন্ধ টিকিট কাউন্টারের। ফলত, বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ।

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা. তার মাঝেই এবার ওপিডি বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের. সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বন্ধ থাকবে ওপিডি.

Post Views: 94

Continue Reading

Previous: আর জি করকাণ্ডের তদন্তে কলকাতায় সিবিআই
Next: চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.