Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘পায়ে ধরে বলছি, চিকিৎসা করুন’ – মমতা

‘পায়ে ধরে বলছি, চিকিৎসা করুন’ – মমতা

Online Desk আগস্ট 14, 2024
0_00.png

সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কারঃ আরজি কর কাণ্ডে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার বাংলা জুড়ে হাসপাতালগুলির ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসক সংগঠন। চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে গোটা রাজ্যে। এবার চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। বুধবার মুখ্যমন্ত্রী নিজে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, ‘পায়ে ধরে বলছি, চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। অনেক আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, এটা আমার আবেদন।’
তিনি আরও বলেন, রাজ্যে চিকিৎসা পরিষেবা না পেয়ে গত কয়েকদিনে তিনজন মানুষের প্রাণ গিয়েছে। এভাবে আন্দোলন করতে থাকলে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলেও আশঙ্কা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চিকিৎসকদের আমি আবেদন জানাচ্ছি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। তিন জন ইতিমধ্যে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে কিন্তু আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল।’

Post Views: 70

Continue Reading

Previous: মিথ্যা সাক্ষীতে ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের – মমতা
Next: পালটা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা মমতার

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.