Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিবিআইয়ে হতাশ দিলীপও ! বললেন, ‘আরজি কর কাণ্ডে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত’

সিবিআইয়ে হতাশ দিলীপও ! বললেন, ‘আরজি কর কাণ্ডে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত’

Online Desk আগস্ট 9, 2025
Dilip.jpg

নিজস্ব সংবাদদাতা : সিবিআই-র ডিরেক্টরের সঙ্গে কথা বলে সবেই দিল্লি থেকে ফিরে হতাশার কথা জানিয়েছিলেন অভয়ার বাবা মা। সিবিআইকে ‘বোগাস’ বলতেও দ্বিধা করেননি। এবার একই সুর পাওয়া গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিজেপি নেতার মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। আর জি কর কাণ্ডের একবছর পার, অথচ সুবিচার পেল না অভয়া। এক বছরের তিক্ততা নিয়ে ফের পথে জুনিয়ার ডাক্তারদের একাংশ। তাঁদের আন্দোলনে পথে নামলেন অভয়ার বাবা মা। এই আন্দোলনে তৃণমূল বাদে সবাইকে আহ্বান জানিয়েছিলেন তাঁরা। সেই ডাকে সাড়া দিয়ে বিজেপি এই আন্দোলনে সামিল হয়। বিরোধী দলনেতা যোগ দেন নবান্ন অভিযানে।

এদিন এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।”

নবান্ন অভিযান নিয়েও তিনি মুখ খোলেন। বলেন, “নির্যাতিতার বাবা-মা এখনও বিচার পাননি। সাধারণ মানুষের বিশ্বাস এই মামলায় সুবিচার হয়নি বলেই তারা রাস্তায় নেমেছেন। কিন্তু শাসকদল এই ঘটনা চেপে দিতে চায়। সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে বলে এত কড়াকড়ি। এই আন্দোলন এখন আর কোনও রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জনআন্দোলনে রূপ নিয়েছে। কতজন মানুষ রাস্তায় নামবেন, তা আন্দাজ করতে পারছে না সরকার। তাই ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল সরকার।”

গত বছরের ৮ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে ঘটেছিল সেই নারকীয় ঘটনা নাইট শিফটে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি আর জি করের তরুণী চিকিৎসকের। হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ। ময়না তদন্তে জানা যায়, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে দেখা দেয় জনজাগরণ। তুমুল প্রতিবাদে ফেটে পড়ে বাংলা। তার রেশ গিয়ে পড়ে দেশে, বিদেশে। তদন্তের ভার পড়ে সিবিআই-এর উপর। তারপর সঞ্জয় রায়কে মূল অপরাধী সাব্যস্ত করা ছাড়া এতবড় একটি অপরাধের কার্যত আর কোনো সুহারা হয়নি। তারই জেরে সিবিআই-র ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দিল্লিতে গিয়ে সিবি আই ডিরেক্টরের সঙ্গে কথা বলেও চরম হতাশ হন নির্যাতিতার বাবা মা।

Post Views: 176

Continue Reading

Previous: নবান্ন অভিযানে উত্তাল কলকাতা; ন্যায়বিচারের দাবিতে পথে দুই পরিবার
Next: প্রবল বর্ষা দিল্লিতে ! দেয়াল ধসে নিহত ৮

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.