Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা, নিহত আইনজীবী-সহ একই পরিবারের ৪ জন

মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা, নিহত আইনজীবী-সহ একই পরিবারের ৪ জন

Online Desk জানুয়ারি 28, 2025
acci.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক আইনজীবী-সহ পরিবারের চার জনের। সোমবার গভীর রাতে প্রয়াগরাজ থেকে দিল্লি ফেরার পথে ফতেহবাদের কাছে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত আইনজীবীর নাম ওমপ্রকাশ সিং (৪২), তাঁর স্ত্রী পূর্ণিমা (৩৪) এবং তাঁদের দুই সন্তান অহনা (১২) ও বিনায়ক (৪)। জানা গিয়েছে, বিহারের মোতিহারি জেলার বাসিন্দা ওমপ্রকাশ সিং। দিল্লিতে থাকতেন তিনি কাজের সূত্রে। দিল্লি হাইকোর্টে কাজ করতেন ওই আইনজীবী। রবিবার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়েছিলেন। সোমবার পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি।
আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার অমরদীপ বিষয়টি নিয়ে জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়ির গতি অনেক বেশি ছিল। রাত হওয়ায় চালকের আসনে বসা ওমপ্রকাশের ঝিমুনি এসেছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে ছিটকে গিয়ে পড়ে। সেই সময় একটি ট্রাক এসে পিষে দিয়ে যায় গাড়িটিকে। গাড়ির ভিতরেই চার জনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে গাড়িটিকে এবং ওমপ্রকাশদের উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সেগুলিকে পাঠানো হয়েছে।

Post Views: 137

Continue Reading

Previous: মেঝেতে শুয়ে বাথরুমে বসে ন্যাশনাল গেমসে খেলতে গেলো বাংলার আথলিটরা
Next: যেমন কথা তেমন কাজ, ক্ষমতায় এসেই ১২ আধিকারিককে বহিষ্কার করলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.