Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস রোহিতের; একদিনের সিরিজে প্রথম ভারতীয়ের পূর্ণ হাজার রান

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস রোহিতের; একদিনের সিরিজে প্রথম ভারতীয়ের পূর্ণ হাজার রান

Online Desk অক্টোবর 23, 2025
CRICKET-AUS-IND-16_1761205044016_1761205112055.jpg

ওঙ্কার ডেস্ক: অ্যাডিলেডের মাঠে ফের ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার  হিটম্যান রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে রেকর্ডের ঝুলি ভরালেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়েই তিনি হয়ে গেলেন প্রথম ভারতীয় ব্যাটাস ম্যান যিনি অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজে হাজার রান ছুঁয়ে ফেললেন।

ম্যাচের শুরুতেই ভারত কিছুটা চাপে পড়ে। দ্রুত দুই উইকেট হারানোর পর ব্যাট হাতে দলের হাল ধরেন রোহিত। শ্রেয়াস আইয়ারের সঙ্গে গড়ে তোলেন পার্টনারশিপ। নিজের ইনিংসে সাতটি চমৎকার বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকান তিনি। ধৈর্য, নিখুঁত শট সিলেকশন আর মাপা আগ্রাসনে ইনিংসটিকে বড় পরিসরে পৌঁছে দেন রোহিত শর্মা।

এই রেকর্ড গড়ার পথে রোহিত পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি, সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলিকে। সচিনের ঝুলিতে যেখানে ছিল প্রায় ৭৪০ রান, সেখানে বিরাটের ছিল প্রায় ৮০০-র কিছু বেশি। সেই তুলনায় রোহিতের রানের পরিমাণ ছুঁয়েছে এক হাজারের গণ্ডি।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে রোহিতের ফর্ম নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই ইনিংস তার যথাযথ জবাব। কঠিন কন্ডিশনে দায়িত্ব নিয়ে ব্যাট করা, ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দলের ভিত মজবুত করে তোলাই প্রমাণ করে তাঁর অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ব্যাটাস ম্যানদের জন্য রান তোলা যেখানে বরাবরই কঠিন, সেখানে রোহিতের ধারাবাহিকতা তাঁকে আলাদা করে তুলেছে।

Post Views: 67

Continue Reading

Previous: জন্মের পর জীবন্ত কবর দেওয়া হয়েছিল, সেই ভারতকন্যা বর্তমানে দুনিয়া কাঁপাচ্ছেন
Next: রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু নাবালকের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.