Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাক ম্যাচের আগে পিচ চিন্তা রোহিতের

পাক ম্যাচের আগে পিচ চিন্তা রোহিতের

Online Desk জুন 6, 2024
FB_IMG_1717613230721.jpg

স্পোর্টস ডেস্ক :টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে চর্চায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ। ভারত-আয়ারল্যান্ড ম্যাচ আরও বিতর্ক উস্কে দেবে। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো প্রথমে ব্যাট করে একশো রানের মধ্যে আউট হয়ে যায় আইরিশরা। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে বেশ সমস্যায় পড়তে হয় রোহিতকে। অর্ধশতরান করলেও স্বচ্ছন্দ ছিলেন না। পিচ মূলত পেসারদের সহায়ক। শুরুতে অর্শদীপের ওভার ম্যাচের টোন‌ সেট করে দিয়েছে, জানান রোহিত। এই পিচে অভিধান মেনে খেলা ছাড়া গতি নেই, এমনই মনে করেন ভারতের নেতা। রোহিত বলেন, ‘পিচ এখনও স্বাভাবিক হয়নি। বোলাররা যথেষ্ট সাহায্য পাচ্ছে। পয়েন্ট পেয়ে স্বস্তিতে। এখানে অভিধান মেনে ক্রিকেটীয় শট খেলতে হবে। টেস্ট ম্যাচের মতো বল করতে হবে।’ তিনদিন পরই একই পিচে পাকিস্তান ম্যাচ। কতটা চিন্তিত ভারত অধিনায়ক? রোহিত বলেন, ‘সেদিন পিচ কী চরিত্র নেবে জানি না। তবে এমনই থাকবে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নেব। সেই ম্যাচে দলের এগারোজনকেই পারফর্ম করতে হবে। শুরুতে সমস্যা হলেও, এই পিচে সময় কাটাতে পারা গুরুত্বপূর্ণ। আশা করছি পাকিস্তানের বিরুদ্ধেও সেটাই করতে পারব।’ এদিন বুমরার পরিবর্তে অর্শদীপকে নতুন বল দিয়ে সবাইকে অবাক করেন রোহিত। ম্যাচ শেষে জানান, এটা স্ট্র্যাটেজিক মুভ ছিল। নিউইয়র্কের এই পিচে বাবরদের বিরুদ্ধেও চার পেসার খেলানোর ইঙ্গিত দিলেন। রোহিত বলেন, ‘ডান হাতিদের বিরুদ্ধে অর্শদীপ বল সুইং করাতে পারে। এটাই ম্যাচের টোন সেট করে দিয়েছে। আমার মনে হয় না এখানে চারজন স্পিনার খেলাতে পারব। এখানকার পরিবেশ এবং পরিস্থিতি পেসারদের সহায়ক। টুর্নামেন্টের পরের দিকে স্পিনাররা সুযোগ পাবে। প্রয়োজন অনুযায়ী দলে পরিবর্তন আনা হবে।’

Post Views: 88

Continue Reading

Previous: আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের
Next: যুবভারতীতে বিদায়বেলায় আবেগে ভাসতে রাজি নন সুনীল

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.