Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টি২০ বিশ্বকাপে নেতা রোহিতই, ঘোষণা জয় শাহর

টি২০ বিশ্বকাপে নেতা রোহিতই, ঘোষণা জয় শাহর

Online Desk ফেব্রুয়ারি 15, 2024
FB_IMG_1707993348112.jpg

স্পোর্টস ডেস্ক :আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বুধবার রাতে জয় শাহ জানিয়ে দেন, রোহিতের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। জয় শাহ বলেন, “টানা দশ জয়ের পর আহমেদাবাদে আমরা বিশ্বকাপ না জিতলেও, মন জয় করেছি। আমি প্রতিজ্ঞা করছি, ২০২৪ এ বার্বাডোজে আমরা রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতব। আমরা ভারতের পতাকা তুলে ধরব।” নিরঞ্জন শাহের নামে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম নামকরণের অনুষ্ঠানে এসে এই কথা বলে বোর্ড সচিব। এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, মুখ্য নির্বাচক অজিত আগরকর, ভারতীয় দলের কয়েকজন সদস্য এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। অতিথিদের মধ্যে সুনীল গাভাসকর এবং অনিল কুম্বলেও ছিলেন। আগের টি-২০ বিশ্বকাপের পর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেন হার্দিক পাণ্ডিয়া। প্রায় এক বছর দেশের জার্সিতে কোনও টি-২০ ম্যাচ খেলেননি রোহিত। আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবে তাঁর টি-২০ তে প্রত্যাবর্তন হয়। সেই থেকেই আসন্ন বিশ্বকাপে অধিনায়কত্ব নিয়ে জল্পনা চলছিল। অনেকের ধারণা ছিল, হার্দিকের নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ খেলবে ভারত। অবেশেষে রোহিতের হাতেই ব্যাটন তুলে দিল বোর্ড। সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এর ব্যাখ্যাও দেন বোর্ড সচিব। মূলত একদিনের বিশ্বকাপে রোহিতের ব্যাটিং ফর্ম এবং হার্দিকের চোট পাওয়ায় প্রবণতাই বোর্ড কর্তাদের সিদ্ধান্ত প্রভাবিত করেছে। জয় শাহ বলেন, “বিশ্বকাপে হার্দিক চোট পেলে কে অধিনায়কত্ব করবে? আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে মাত্র ২২ রানে ৪ উইকেট হারায় ভারত। সেখান থেকে আর কোনও উইকেট না হারিয়ে দলকে ২১২ রানে পৌঁছে দেন রোহিত। এরপর কি আর প্রশ্ন করা যায়? ওর যোগ্যতা আছে। বিশ্বকাপে আমাদের টানা দশটা ম্যাচ জিতিয়েছে। আমরা ফাইনাল জিতিনি। তবে এটা খেলার অঙ্গ।” অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা হলেও, বিরাট কোহলির ভাগ্য এখনও ঝুলে রইল। টি-২০ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা জানা নেই। বর্তমানে ব্যক্তিগত কারণে জাতীয় দলের বাইরে বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নেই।

Post Views: 82

Continue Reading

Previous: ময়দানে সরস্বতী পুজো করে নজির সিটি ক্লাবের
Next: নিজের কোটার প্লেয়ার খেলাতে চাপ, সিএবি কর্তার জন্যই ভরাডুবি বাংলার

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.