Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্বকাপকেই জবাব দেওয়ার মঞ্চ করছেন রোহিত

বিশ্বকাপকেই জবাব দেওয়ার মঞ্চ করছেন রোহিত

Online Desk আগস্ট 29, 2023
1000341963.jpg

স্পোর্টস ডেস্ক :রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর থেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে তাঁর ব্যাটে বড় রানের ঝলক না থাকা নিয়েই সমালোচনায় সরব হয়েছেন সকলে। সামনেই রয়েছে বিশ্বকাপের মঞ্চ। সেখানেই সকলকে সমস্ত জবাব দিতে চান ভারতীয় দলের তারকা অধিনায়ক রোহিত শর্মা। সেই মতোই যে রোহিত শর্মা প্রস্তুতি চালাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপেই রোহিত শর্মার ব্যাট থেকে সেই ঝলক দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।

সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে খুব একটা ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেও রোহিত শর্মার ব্যাটে বড় রান ছি্ল না। এবারের আইপিএলের মঞ্চেও রোহিত শর্মার পারফরম্যান্সের গ্রাফ ছিল নীচের দিকে। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার গতি আরও তীব্র হয়েছে।যতই তিনি বলুন যে বাইরের কথায় রোহিত শর্মা কান দেননা। তা যে পুরোপুরি সত্যি নয় তা এবার বোঝা যাচ্ছে। সেই কারণেই তো জবাব দেওয়ার কথা শোনা গেল হিটম্যানের মুখে। ঘরের মাঠে এই বছর শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেও বড় রানের ইনিংস খেলতে পারেননি। বিশ্বকাপের আগে তা যে বারতীয় শিবিকেও চিন্তায় রাখবে তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মা যে নিজেও ফর্মে ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছেন তা বলাই বাহুল্য। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতিতেই এখন ব্যস্ত রয়েছেন রোহিত শর্মা।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কেমনভাবে নিজেকে আরামে রা্খা যায় এবং বাইরের ঘটনা তেকে নিজেরে সরিয়ে রাখা যায়। সেগুলোই মাঝেমধ্যে বড় ভূমিকা নেয়। হয় ইতিবাচক নয়ত নেতিবাচকভাবে তা প্রভাব ফেলে। সমস্ত কিছুই বন্ধ করতে চাই আমি। ২০১৯ সালের বিশ্বকাপের আগে যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই ফিরে যেতে চাই।’

Post Views: 68

Continue Reading

Previous: ৩ বছর পরে মুর্শিদাবাদে ফের শুরু বিশ্বের বৃহত্তম সাঁতার
Next: এবার 498 A হলেই ধরতে পারবে না পুলিশ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.