Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আরএসএসের সদর দফতরের সামনে রাহুলের বার্তা “হ্যায় তৈয়ার হাম”

আরএসএসের সদর দফতরের সামনে রাহুলের বার্তা “হ্যায় তৈয়ার হাম”

Online Desk ডিসেম্বর 28, 2023
GCcPUJUXoAABmB3.jpeg

তামসী রায় প্রধান, নাগপুরঃ নাগপুর থেকে শুরু হল কংগ্রেসের পদযাত্রা হ্যায় তৈয়ার হাম। রাহুল গান্ধী বার্তা দিলেন, স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। দেশীয় শাসকদের বিরুদ্ধেও তাঁদের সংগ্রাম।
আরএসএসের সদর দফতর নাগপুর থেকে লোকসভা নির্বাচনের আগে পদযাত্রা এবং প্রচার শুরু করল কংগ্রেস। বৃহস্পতিবার দলের ১৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এইদিনই কংগ্রেসের পদযাত্রা হ্যায় তৈয়ার হাম। এদিন বিকেলে নাগপুরের একটি সভার মাধ্যমে অনুষ্ঠানিকভাবে শুরু হয় মিছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর মতো কংগ্রেসের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন মিছিলে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। এটা দেশীয় রাজা এবং দেশীয় শাসকদের বিরুদ্ধেও ছিল। রাহুল আরও বলেন, স্বাধীনতার আগে ভারতের মানুষের কোনো অধিকার ছিল না, স্বাধীনতার পর কংগ্রেস অধিকার দিয়েছিল। আরএসএস কে অক্রমন করে রাহুল বলেন, আরএসএস’র মনোভাব সকলের অধিকার ছিনিয়ে নেওয়া, আমার তার পরিবর্তন চাই।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সভা ও পদযাত্রার জন্য নাগপুরকে বেছে নেওয়ার পিছনে কংগ্রেস একটি মোক্ষম রাজনৈতিক চাল দিয়েছে। যা লোকসভা ভোটের আগে অক্সিজেন দেবে কংগ্রেস কর্মী সমর্থকদের।

Post Views: 71

Continue Reading

Previous: দলের মধ্যে ঝগড়া বরদাস্ত করবো না:মমতা
Next: মমতা রাজ্য জুড়ে স্বৈরতন্ত্র চালাচ্ছেন:দিলীপ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.