Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৩১, আহত ৮৪

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৩১, আহত ৮৪

Online Desk এপ্রিল 13, 2025
russia.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হল ইউক্রেনের ৩১ জনের। এই হামলায় জখম হয়েছেন ৮৪ জন। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রবিবার এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় পুতিন বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার হামলায় দুই শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন ৮৪ জন। জানা গিয়েছে আহতদের মধ্যে রয়েছে ১০ জন শিশুও। অন্যদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই যুদ্ধ বন্ধ করতেই হবে। শান্তি ফেরাতে গেলে রাশিয়ার ওপর চাপ বাড়াতে হবে। তা না হলে রাশিয়া এই যুদ্ধকে টেনে নিয়েই যেতে থাকবে।’

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব উপেক্ষা করে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লিখেছেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং সব ধরনের জরুরি পরিষেবা কাজ করছে’। তিনি আরও বলেন, ‘বিশ্বকে শক্তভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যারা এই যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে চায়, সবার এখন দায়িত্ব রয়েছে’।

Post Views: 93

Continue Reading

Previous: কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রীর উপর হামলা, গ্রেফতার স্বামী
Next: ‘যোগ্য’দের তালিকা তৈরি করে শিক্ষা দফতরে পাঠাল এসএসসি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.