Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ায় দুর্ঘটনার কবলে সামরিক বিমান, মৃত্যু পাইলট-সহ ৭ জনের

রাশিয়ায় দুর্ঘটনার কবলে সামরিক বিমান, মৃত্যু পাইলট-সহ ৭ জনের

Online Desk ডিসেম্বর 10, 2025
20251210_110921.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা রাশিয়ার ইভানোভায়। মালবাহী সামরিক বিমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানটির পাইলট-সহ সাত জনের। কী ভাবে দুর্ঘটনা ঘট তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রিপোর্ট অনুসারে, এদিন রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ইভানোভার একটি জনশূন্য এলাকায় মালবাহী সামরিক বিমানটি ভেঙে পড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি এএন ২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের। ওড়ার আগে বিমানটির ইঞ্জিনে কিছু যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়। তার পর পরীক্ষামূলকভাবে বিমানটি ওড়ানো হয়।‌ কিন্তু ওড়ার কিছুক্ষণের সেটি সবাইকে অবাক করে আচমকা ইভানোভাতে ভেঙে পড়ে। দুর্ঘটনার ফলে পাইলট এবং বিমানে থাকা অন্য ছয়জনের মৃত্যু হয়েছে। যেহেতু জনশূন্য স্থানে বিমানটি ভেঙে পড়েছে, সে কারণে অন্য হতাহতের সংখ্যা সীমাবদ্ধ ছিল। জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়লে নিহতের সংখ্যা আরও বাড়ত বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর ‌ঘটনাস্থল থেকে পাইলট এবং ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সকলেই অগ্নিদগ্ধ হয়ে এবং চোট পেয়ে মারা গিয়েছেন। ‌

অন্য দিকে, বিমানটির ত্রুটি মেরামত করা সত্ত্বেও কেন মহড়ায় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে রুশ কর্তৃপক্ষ যথেষ্ট বিড়ম্বনায়। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাতে রয়েছেন সামরিক অফিসাররা। সামরিক কর্তাদের মতে, দুর্ঘটনার কবলে পড়েছে যে বিমানটি, সেটির খুব বেশি বয়স হয়নি। ওড়ার আগে বিমানটি পুরোপুরি ত্রুটিমুক্ত করা গেল না কেন, সেই প্রশ্ন জোরালো ভাবে উঠতে শুরু করেছে।

Post Views: 115

Continue Reading

Previous: সৌদি আরব থেকে ক্কারী আসেননি, হুমায়ুন বললেন ‘ঠকানো হয়েছে’
Next: ভারতে কৃত্তিম-বুদ্ধিমত্তা ভবিষ্যতের জন্য ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.