Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া ও ইউক্রেন ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে: পুতিনের সঙ্গে ফোনালাপের পর বললেন ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেন ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে: পুতিনের সঙ্গে ফোনালাপের পর বললেন ট্রাম্প

Online Desk মে 20, 2025
20250520_091205.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনা শুরু করবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুঘন্টা ধরে ফোনালাপের পর সোমবার এমনটা জানিয়েছেন তিনি।

ট্রাম্প যুদ্ধবিরতি প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করার জন্য শর্ত নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে, কারণ তারা এমন একটি আলোচনার বিষয়ে জানেন যা অন্য কেউ জানবে না।’ ফোনালাপের পর পুতিন বলেন, রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে তিনি ইঙ্গিত দেন যে ট্রাম্পের সঙ্গে ‘অত্যন্ত তথ্যবহুল এবং অত্যন্ত খোলামেলা’ কথোপকথনে কোনও বড় অগ্রগতি হয়নি। পুতিন বলেন, যুদ্ধরত দেশগুলির উচিত ‘সকল পক্ষের জন্য উপযুক্ত সমঝোতা খুঁজে বের করা’।

উল্লেখ্য, চলতি মাসে ভারত পাকিস্তানের সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট প্রথম ঘোষণা করেছিলেন দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা। ট্রাম্পের ঘোষণার পর ভারত ও পাকিস্তানের তরফে সরকারি ভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হয়। ট্রাম্প দাবি করেছিলেন তিনি নয়াদিল্লি ও ইসলামাবাদকে সংঘর্ষ থামাতে বাধ্য করেছেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ভারতের রাজনীতিতে। এবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ট্রাম্প।

Post Views: 217

Continue Reading

Previous: উত্তরবঙ্গের শিল্পবৈঠকে উন্নয়নের দরজা খুলে দিলেন মমতা, একগুচ্ছ প্রকল্প উদ্বোধন
Next: সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পুর্বাভাস, দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.