ওঙ্কার ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে দ্দীর্ঘজদিন ধরে চলমান যুদ্ধে অর্থের যোগান অব্যাহত রাখতে পর্নোগ্রাফির আশ্রয় নিচ্ছে ইউক্রেন। রিপোর্ট অনুসারে, প্রতিবেশী দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে পর্নোগ্রাফিকে বৈধ করার বিষয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বলেন, দেশটির প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনা হবে। এটি করা হলে কর বাবদ প্রায় ২ কোটি ৫০ লক্ষ ডলার আয় হতে পারে।
ইউক্রেনীয় পার্লামেন্টের অর্থ বিষয়ক কমিটির প্রধান ঝেলেজনিয়াকের মত, এই অর্থ দিয়ে যুদ্ধের জন্য ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব। বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, নিজের কাছে রাখা বা বিতরণ করা বেআইনি। এর জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তা সত্ত্বেও, দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের সহায়তায় এই ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ শিল্প ক্রমাগত প্রসারিত হচ্ছে। ইউক্রেন সরকার সম্প্রতি অ্যাডাল্ট কন্টেন্ট নির্মাতাদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিয়েছে। রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর আগে, প্রাপ্তবয়স্কদের বিনোদন ব্যবসার বিষয়ে ইউক্রেন সরকার মূলত উদাসীনতার নীতিই মেনে চলত। ইউক্ক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মত, পর্নোগ্রাফি বৈধ করার বিষয়ে ঝেলেজনিয়াকের প্রস্তাবটি সে দেশের সংসদে বিবেচনা করা হবে। সসূত্রের খবর, ঝেলেজনিয়াকের তৈরি বিলটি জুলাই মাসে ইউক্রেনের পার্লামেন্টে প্রথম ধাপে পাস হয়েছে। বর্তমানে এটি দ্বিতীয় ধাপের আলোচনার জন্য অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই রক্তক্ষয়ী সংঘাতে উভয় পক্ষের লক্ষ লক্ষ সেনা জওয়ান হতাহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনও একক যুদ্ধে সামরিক বাহিনীর এত ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি লক্ষ লক্ষ ইউক্রেনীয় নাগরিক বাস্তুচ্যুত হয়ে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।