Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের হাসপাতালে ড্রোন দিয়ে আঘাত হানল রাশিয়া

ইউক্রেনের হাসপাতালে ড্রোন দিয়ে আঘাত হানল রাশিয়া

Online Desk জুন 10, 2025
20250610_093855.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের হাসপাতালে আঘাত হানল পুতিনের বাহিনী। কিভের দাবি, মঙ্গলবার ভোরে ওডেসা শহরের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে বোমারু ড্রোন দিয়ে আঘাত হেনেছে রাশিয়া। অন্য দিকে, রাশিয়ার অভিযোগ, ইউক্রেনও তাদের উপর ড্রোন দিয়ে প্রত্যাঘাত করেছে।

ইউক্রেনের দাবি, মঙ্গলবার ভোরে রাজধানী কিভে নতুন করে আঘাত হেনেছে পুতিনের বাহিনী। ইউক্রেনের দক্ষিণ প্রান্তে বন্দর শহর ওডেসাতেও আঘাত করা হয়েছে। এই শহরের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে রাশিয়ার ড্রোন আছড়ে পড়ছে। তবে রুশ আক্রমণের জবাব দিয়েছে ভলোদিমির জেলেনস্কির বাহিনী। রাশিয়ার অভিযোগ, তাদের উপর ড্রোন হানা শুরু করেছে ইউক্রেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের ড্রোন হানায় ক্ষতি এড়াতে সাময়িক ভাবে মস্কোর সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কো দাবি করেছে, সোমবার রাতে তারা ইউক্রেনের ৭৬টি ড্রোন ধ্বংস করেছে।

উল্লেখ্য সম্প্রতি রাশিয়ার ভলগা নদী উপত্যকার চুভাশিয়া অঞ্চলে একটি ইলেকট্রনিকস কারখানায় ইউক্রেন ড্রোন হানা চালিয়েছে বলে মস্কোর অভিযোগ। সেই ড্রোন হানার পর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরের এলাকায় এই আঘাতটি রাশিয়ার ভেতরে ইউক্রেনের ড্রোন হানার অন্যতম গভীর আঘাত হিসেবে মনে করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মস্কো।

Post Views: 187

Continue Reading

Previous: কেন ফের আগুন মণিপুরে !
Next: জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, গরমের অস্বস্তিকর পরিবেশে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.