Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েন নিয়ে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি মস্কোর

পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েন নিয়ে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি মস্কোর

Online Desk আগস্ট 2, 2025
trump-putin-1.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। এ বার ওয়াশিংটনকে পাল্টা হুঁশিয়ারি দিল মস্কো। বিভিন্ন মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে যথেষ্ট সংখ্যক বেশি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রাশিয়ার কাছে রয়েছে বলে হুঁশিয়ারি দেন সে দেশের পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোডোলাটস্কি।

রুশ সংসদ সদস্য আরও বলেন, ‘উনি যথাযথ জায়গা বলতে যা বোঝাতে চেয়েছেন সেটা বহু বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তাই রাশিয়ার তরফে ওঁর মন্তব্য নিয়ে কিছু বলা হয়নি।’ ঠিক কী কারণে দুই দেশের মধ্যে উত্তেজনার সূত্রপাত? ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে। যে যুদ্ধ থামানোর জন্য মস্কোকে একাধিকবার বার্তা দিয়েছেন ট্রাম্প। কিন্তু সেই যুদ্ধ এখনও থামেনি। এই আবহে যুদ্ধবিরতির জন্য ৮ আগস্ট দিনটি বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু যুদ্ধ থামানোর বিষয়ে কোনও ইঙ্গিত দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের হুঁশিয়ারির প্রেক্ষিতে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রে মেদভেদেভ ওয়াশিংটনকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে সমাজ মাধ্যমে লেখেন ‘প্রত্যেকটি হুঁশিয়ারি যুদ্ধের দিকে এক ধাপ করে এগিয়ে দেবে’। ট্রাম্পের হুঁশিয়ারিতে ‘রাশিয়ার কিছু যায় আসে না’ বলেও দাবি করেন তিনি।

প্রাক্তন রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় শুক্রবার ট্রাম্প বলেন, ‘রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যে উস্কানিমূলক মন্তব্য করেছেন, তাতে উপযুক্ত জায়গায় পরমাণু শক্তিসম্পন্ন দু’টি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি আমি। মূর্খের মতো যে উস্কানিমূলক মন্তব্য করেছেন উনি, তার চেয়ে বেশি যাতে কিছু না হয়, সেই জন্যই এমন সিদ্ধান্ত।’

Post Views: 271

Continue Reading

Previous: মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায়, বৃষ্টির ধারা বজায় থাকবে রাজ্যজুড়ে
Next: ওভালে অসাধারণ কামব্যাক ভারতের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.