Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাষ্ট্রসঙ্ঘ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন মুলুকে সড়কপথে ৬৭০ কিলোমিটার যাত্রা করেন এস জয়শঙ্কর

রাষ্ট্রসঙ্ঘ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন মুলুকে সড়কপথে ৬৭০ কিলোমিটার যাত্রা করেন এস জয়শঙ্কর

Online Desk জানুয়ারি 9, 2026
s-jaishankar.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন মুলুকে সড়কপথে ৬৭০ কিলোমিটার যাত্রা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি সপ্তাহে প্রকাশ্যে আসা মার্কিন বিদেশ মন্ত্রকের একটি রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, গত সেপ্টেম্বরে সরকারি অচলাবস্থার কারণে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ছিল। সেই সময় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা এস জয়শঙ্করকে ৪১৬ মাইল (৬৭০ কিলোমিটার) পথ গাড়িতে করে নিয়ে গিয়েছিলেন।

সড়কপথে এই দীর্ঘ যাত্রার পর অবশেষে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে নির্ধারিত বৈঠকে যোগ দিতে পেরেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। এই তথ্যটি গত ৩০ ডিসেম্বর মার্কিন কূটনৈতিক নিরাপত্তা পরিষেবা নোট করেছিল। পরে ৮ জানুয়ারি এটি জনসমক্ষে প্রকাশ করা হয়। উল্লেখ্য, ওই অচলাবস্থার কারণে সারা দেশে বিমান চলাচল বন্ধ ছিল। উড়ান না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা যাত্রার জন্য সড়কপথ বেছে নেন। এজেন্টরা মার্কিন-কানাডা সীমান্তের লুইস্টন-কুইনস্টন সেতুতে ভারতের বিদেশমন্ত্রীকে গ্রহণ করেন। এর পর সাত ঘন্টা ধরে ম্যানহাটনের উদ্দেশে যাত্রা করেন। জানা গিয়েছে, মোট ২৭ জন এজেন্ট ওই অভিযানে অংশ নিয়েছিলেন।

জয়শঙ্করের ওই দীর্ঘ যাত্রাপথে গাড়ির চালক বদল করা হয়েছিল। শীতের আবহাওয়া থাকায় এবং দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তীব্র ঠান্ডা এবং দৃশ্যমানতা কম থাকা সত্ত্বেও গাড়িটি চলেছিল বলা জানা গিয়েছে।

Post Views: 71

Continue Reading

Previous: ভেনেজুয়েলার তেল কি ভারতে বিক্রি করতে চায় ওয়াশিংটন?
Next: ৪৭ বছর পরেও ‘মৃত’ নয়, রক্তমাখা মুখে প্রতিবাদ করছেন ইরানের বৃদ্ধা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.