Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমন্ত্রণ পাননি মোদী, ট্রাম্পের শপথে ডাক পেয়ে খুশি বিদেশমন্ত্রী জয়শঙ্কর

আমন্ত্রণ পাননি মোদী, ট্রাম্পের শপথে ডাক পেয়ে খুশি বিদেশমন্ত্রী জয়শঙ্কর

Online Desk জানুয়ারি 21, 2025
jaishankar-photo-final.jpg

ওঙ্কার ডেস্ক: ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় সোমবার রাত সাড়ে দশটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিশ্বের খ্যাতনামা ব্যক্তিত্বরা। একাধিক রাষ্ট্রনেতা উপস্থিত থাকলেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের হয়ে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটন ডিসিতে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেছেন তিনি।
ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এস জয়শঙ্কর। পোস্টে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত।’ প্রসঙ্গত, এস জয়শঙ্করকে বসতে দেওয়া হয়েছিল একেবারে প্রথম সারিতে। সেজন্য যারপরনাই খুশি হতে দেখা গেল তাঁকে।
সূত্রের খবর, নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি নিয়ে গিয়েছিলেন জয়শঙ্কর। ওইদিন ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের ফাঁকে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ার সঙ্গেও দেখা করেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
সূত্রের খবর, জাপানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়ংয়ের সঙ্গেও বৈঠক করেছেন
জয়শঙ্কর।

Post Views: 81

Continue Reading

Previous: জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১৪ মাওবাদী
Next: লাগাতার পাঁচ বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণ ,গ্রেফতার সৎ বাবা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.