Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘আবাস যোজনা’র লক্ষাধিক টাকার দুর্নীতি, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী !

‘আবাস যোজনা’র লক্ষাধিক টাকার দুর্নীতি, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী !

Online Desk জুলাই 1, 2026
S.24-ABAS-SCAM-Portal.png

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর ; আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। কাটমানি নিয়ে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। বারুইপুর থানায় লিখিত অভিযোগ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া এলাকার ১৬৯-১৭০ পার্টে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা আলেয়া বিবির স্বামী মনিরুল সরদারের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কারও কাছ থেকে ৮ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাঁদের মধ্যে কেউ কেউ আবাস যোজনার ঘর পেলেও অনেকেই এখনও ঘর পাননি। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকিও দেওয়া হতো। পাশাপাশি, অভিযুক্তের আত্মীয়-স্বজনেরা আবাস যোজনার ঘর পেয়েছেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল বলেন, আবাস যোজনার নামে সাধারণ মানুষের কাছ থেকে তোলা টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং অভিযুক্ত মনিরুল সরদারকে গ্রেফতার করতে হবে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরুল সরদারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
এই ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দা রাকিব মোল্লা, নাসির মোল্লা ও নুর ইসলাম মণ্ডল। তাঁদের দাবি, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।

Post Views: 28

Continue Reading

Previous: গ্রেফতারের আশঙ্কা! ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত
Next: গোহত্যা নিষিদ্ধকরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতি বিজয়ের সরকার

সম্পর্কিত গল্প

death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
india-pak.jpg

বন্দি তালিকা বিনিময় করল ইসলামাবাদ-নয়াদিল্লি

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.