Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফলতায় পুষ্পা’র মুক্তির দাবিতে থানা হামলাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ফলতায় পুষ্পা’র মুক্তির দাবিতে থানা হামলাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

Online Desk জুন 18, 2026
S.24-FALTA-ARREST-16-JAHANGIR-BOY-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, ফলতা; মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফলতা থানায় হামলার ঘটনায় জোরদার হয়েছে পুলিশি অভিযান। বুধবারই গ্রেফতার করা হয়েছিল আক্রমণকারী ৮ জন যুবককে। তারপর বুধবার গভীর রাত পর্যন্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও ও ছবি খতিয়ে দেখে বৃহস্পতিবার পর্যন্ত আরও ৮ জনকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। এই নিয়ে হামলাকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬-তে। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানকে হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রে তাঁর স্ত্রী রেজিনা বিবির সক্রিয় ভূমিকা ছিল। তাঁর বিরুদ্ধেও একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে তিনি পলাতক। উল্লেখ্য, বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থানায় হামলার ঘটনায় কড়া বার্তা দেন। তিনি পুলিশকে নির্দেশ দেন, সিসিটিভিতে চিহ্নিত প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এরপরই রাতভর পুলিশি অভিযানে একের পর এক গ্রেফতারি হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আরও গ্রেফতারি হতে পারে।

Post Views: 24

Continue Reading

Previous: ইসলামাবাদের বিরুদ্ধে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে চরম বিক্ষোভ; তুলনা করা হল জম্মু-কাশ্মীরের সঙ্গে
Next: বিয়ের পিঁড়িতে মুক ও বধির

সম্পর্কিত গল্প

Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026
202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
arrest.jpg

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 18, 2026

You may have missed

Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026
202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
arrest.jpg

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 18, 2026
FotoJet.jpg

টিআরপি তালিকায় জোড়া-জোড়া মেগা, সেরা ১০-এ রইল কারা?

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.