Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরকীয়া সন্দেহে স্ত্রী ও ৩ সন্তানকে গুলি বিজেপি নেতার, দু’জনের মৃত্যু

পরকীয়া সন্দেহে স্ত্রী ও ৩ সন্তানকে গুলি বিজেপি নেতার, দু’জনের মৃত্যু

Online Desk মার্চ 22, 2025
bjp-leader-Yogesh-Rohilla.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের স্ত্রী এবং তিন সন্তানকে গুলি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের গাঙ্গোহ থানা এলাকায়। ইতিমধ্যে দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী ও অন্য একটি শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম যোগেশ রোহিলা। ঘটনার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। যে পিস্তল দিয়ে গুলি চালিয়েছিলেন অভিযুক্ত সেটিকে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। খবর পেয়ে সাহারানপুরের এসএসপি রোহিত সাজওয়ান-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজের স্ত্রী বিশ্বাসঘাতকতা করছে বলে সন্দেহ করেছিল অভিযুক্ত। যার ফলে এই হিংসাত্মক ঘটনাটি ঘটান তিনি। রোহিত সাজওয়ান বলেন, ‘তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের কারণে যোগেশ রোহিলা স্ত্রী নেহা এবং তিন সন্তান – শ্রদ্ধা, শিবাংশ এবং দেবাংশকে গুলি করে। ঘটনাস্থলেই দুই সন্তান মারা যায় এবং স্ত্রী ও তৃতীয় সন্তানকে গুরুতর অবস্থায় সাহারানপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বেশকিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন রোহিলা। তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন ওই ব্যক্তি। তবে বিষয়টি তাঁর আত্মীয় পরিজন কাউকে কিছু বলেননি বলে জানা গিয়েছে। সাঙ্গাথেদা গ্রামে এই ভয়াবহ ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত ও হতবাক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে একটি ফরেনসিক দল। জানা গেছে, নিজের পরিবারের সদস্যদের গুলি করার পর রোহিলা নিজেই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Views: 63

Continue Reading

Previous: আরতি নিয়ে বিরোধ, মন্দির চত্বরে পুরোহিতকে ছুরিকাঘাত করে খুন আরেক পুরোহিতের
Next: ইউক্রেনের পাশে সম্মিলিত ইউরোপ, সেনা পাঠানোর প্রস্তাবে আলোচনায় ২০টি দেশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.