Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আফ্রিদিই চিন্তা বিরাট, রোহিতদের

আফ্রিদিই চিন্তা বিরাট, রোহিতদের

Online Desk জুন 9, 2024
thumb_16283-1-1.jpg

স্পোর্টস ডেস্ক :আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই বিশ্বক্রিকেটের সবচেয়ে রোমহর্ষক এবং আকর্ষক ম্যাচ। তবে বাইশ গজের ধুন্ধুমার লড়াইয়ের বাইরেও একটা জগৎ রয়েছে ক্রিকেটারদের। ভারত-পাকিস্তান ম্যাচের আগের রাতে তেমনই একটি ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিঃসন্দেহে উপভোগ করবে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। নিউইয়র্কের রাস্তায় ভারতীয় ফ্যানদের সঙ্গে সাক্ষাৎ হয় শাহিন আফ্রিদির। তাঁদের সঙ্গে মজাদার আলোচনায় জড়ান পাক পেসার। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে একদল ভারতীয় ফ্যানের সঙ্গে বসে গল্প করতে দেখা যায় শাহিনকে। তারকা বোলারের সঙ্গে ছবিও তোলে তাঁরা। তারমধ্যে থেকে একজন আচমকাই আফ্রিদিকে বলে বসেন, ‘কাল ভাল বল করো না, অনুরোধ করছি।’ শুনে হেসে ফেলেন শাহিন। হাসতে হাসতে মজার ছলে সেই ভক্তের পায়ে চাপড় মারেন। সঙ্গে সঙ্গে আরও একটি আবদার করে বসেন আরেক ফ্যান। তিনি বলেন, ‘রোহিত এবং বিরাটকে নিজের ভাল বন্ধু মনে করো।’ যা শুনে মাথা নীচু করে হাসিতে লুটিয়ে পড়েন পাকিস্তানের তারকা পেসার। মাঠের লড়াইয়ের বাইরে দুই দেশের মধ্যে এইধরনের চিত্রই ভ্রাতৃত্বের আদর্শ উদাহরণ। দেখে বোঝাই যায়, ভারতীয় ফ্যানদের সঙ্গে সংক্ষিপ্ত আড্ডা উপভোগ করছেন শাহিন। প্রসঙ্গত, ২০২১ টি-২০ বিশ্বকাপে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। শুরুতেই ফিরিয়ে দেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলকে। ১০ উইকেটে ম্যাচটা হারে ভারত। টি-২০ বিশ্বকাপে সেটাই পাকিস্তানের একমাত্র জয়। এবার নিউইয়র্কে নাসাউ স্টেডিয়ামের পেস সহায়ক পিচের সাহায্যে আরও একবার ‘ঘাতক’ হতে চাইবেন আফ্রিদি

Post Views: 177

Continue Reading

Previous: আমেরিকার পিচ নিয়ে চিন্তা ভারত, পাক ম্যাচ
Next: ভোটে জিতেই বৃক্ষরোপণ শুরু,কথা রাখলেন দেব

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.