Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুরুচি সংঘের পুজোমণ্ডপে বড় ঘোষণা, পশ্চিমবঙ্গে বিনিয়োগের ইঙ্গিত সাজ্জন জিন্দালের

সুরুচি সংঘের পুজোমণ্ডপে বড় ঘোষণা, পশ্চিমবঙ্গে বিনিয়োগের ইঙ্গিত সাজ্জন জিন্দালের

Online Desk অক্টোবর 3, 2025
1759422302_jindel.jpg

ওঙ্কার ডেস্ক: বিজয়া দশমীর দিন সুরুচি সংঘের দুর্গাপুজো মণ্ডপে দাঁড়িয়ে শিল্পপতি সাজ্জন জিন্দাল জানালেন, পশ্চিমবঙ্গে বড়সড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁর সংস্থার। স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমবার কলকাতার পুজোয় হাজির হয়েছিলেন তিনি। মণ্ডপের আবহেই জানালেন, ‘‘আমার মাথায় একাধিক পরিকল্পনা রয়েছে। মা দুর্গা আশীর্বাদ করলে সেই সব বাস্তবে রূপ পাবে। রাজ্যের পক্ষ থেকেও সহযোগিতা পাচ্ছি। মুখ্যমন্ত্রীর সহায়তা আমার কাছে বড় ভরসা।’’
রাজনৈতিক ও শিল্প মহলের মতে, এমন ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই বড় শিল্প বিনিয়োগের প্রত্যাশায় রয়েছে। জিন্দাল গ্রুপের মতো একটি বৃহৎ শিল্পগোষ্ঠী বিনিয়োগে আগ্রহী হলে, তা রাজ্যে শিল্পায়নের পরিবেশ গড়ে তুলতে সহায়ক হতে পারে। তবে সবটাই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ ও বাস্তব পরিকল্পনার উপর।
এই ঘোষণার পরেই অনেকের মনে ফিরে এসেছে সিঙ্গুরের স্মৃতি। টাটা নানো প্রকল্পকে ঘিরে কৃষিজমি অধিগ্রহণ নিয়ে বিরোধ শুরু হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আন্দোলনের পর টাটা মোটরস ২০০৮ সালে কারখানা গুজরাতে সরিয়ে নিতে বাধ্য হয়। সেই ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগের মানচিত্রে বড়সড় দাগ কেটে যায়। সমালোচকদের মতে, সেই রাজনৈতিক সিদ্ধান্তের ফলেই বহু বছর ধরে বড় শিল্প রাজ্যে আসতে দ্বিধা করেছে। যদিও মমতার দাবি ছিল, তিনি কেবল কৃষকের অধিকার রক্ষার আন্দোলন করেছিলেন, শিল্পায়নের বিরোধিতা করেননি।
তবে সাজ্জন জিন্দালের বিনিয়োগ যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে তা নিঃসন্দেহে রাজ্যের জন্য এক গেম চেঞ্জার হতে পারে। দীর্ঘদিনের শিল্পশূন্য রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি হবে, অর্থনৈতিক গতি বাড়বে এবং পশ্চিমবঙ্গ পুনরায় বড় শিল্পের মানচিত্রে নিজের অবস্থান শক্ত করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এবার সরকারের সামনে চ্যালেঞ্জ থাকবে ভূমি, পরিকাঠামো ও প্রশাসনিক প্রক্রিয়াকে এমনভাবে সাজানো, যাতে অতীতের মতো রাজনৈতিক অনিশ্চয়তা কোনও বিনিয়োগের পথে বাঁধা হয়ে না দাঁড়ায়। সিঙ্গুরের ব্যর্থতা পেরিয়ে যদি জিন্দালদের মতো বড় শিল্পগোষ্ঠী এখানে সাফল্যের সঙ্গে প্রকল্প গড়ে তুলতে পারে, তবে তা শুধু পশ্চিমবঙ্গের অর্থনীতিকেই নয়, রাজ্যের ভাবমূর্তিকেও নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

Post Views: 83

Continue Reading

Previous: ভারত ও চিন সম্পর্কের আরও এক ধাপ, ২৬ অক্টোবর থেকে দু দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল
Next: জেএনইউ-তে রাবণ দহন ঘিরে সংঘর্ষ, মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.