Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত ও চিন সম্পর্কের আরও এক ধাপ, ২৬ অক্টোবর থেকে দু দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল

ভারত ও চিন সম্পর্কের আরও এক ধাপ, ২৬ অক্টোবর থেকে দু দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল

Online Desk অক্টোবর 3, 2025
Plane.jpg

ওঙ্কার ডেস্ক : এই বছরের শুরু থেকেই ভারত চিন উভয় পক্ষের বিমান চলাচল কর্মকর্তাদের মধ্যে কারিগরি স্তরের আলোচনা চলছিল। অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক আলোচনার পর ভারত ও চিন এই মাসের শেষের দিকে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক বরফ গলার পর বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রণালয় এই চুক্তির ঘোষণা করেছে।

এক বিবৃতি্তে ভারতের বিদেশ মন্ত্রনালয় জানিয়েছে, এই বছরের শুরু থেকেই উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিমান চলাচলাচলের ক্ষেত্রে একটি সংশোধিত বিমান পরিষেবা চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে উদ্যোগী হয়েছিল। নতুন চুক্তির ফলে ভারত ও চিনের অনুমোদিত বিমান সংস্থাগুলিকে শর্ত সাপেক্ষে বিমান চলাচলের অনুমতি দেওয়া হবে।

এই কূটনৈতিক উদ্যোগের পর আগামী ২৬ অক্টোবর ২০২৫ থেকে কলকাতা ও গুয়াংজুর মধ্যে দৈনিক বিমান চালানোর কথা ঘোষণা করে দিয়েছে ইন্ডিগো বিমান সংস্থা।

ইন্ডিগো জানিয়েছে, তারা এই ফ্লাইটগুলি পরিচালনা করার জন্য তার এয়ারবাস A320 নিও বিমান ব্যবহার করবে যা আন্তঃসীমান্ত বাণিজ্য এবং কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে দু দেশের মধ্যে পর্যটনকে উৎসাহিত করবে।

এই পদক্ষেপটি COVID-19 মহামারী এবং পরবর্তীকালে ভারত-চীন সীমান্তে উত্তেজনার পর দু দেশের যাত্রীদের পুনরায় উৎসাহিত করবে। দুই এশীয় প্রতিবেশীর মধ্যে সরাসরি বিমান চলাচল চার বছরেরও বেশি সময় ধরে স্থগিত ছিল। যার ফলে ব্যবসা, পর্যটন এবং শিক্ষা বিনিময় ব্যাহত হচ্ছিল। এই ঘোষণাটি দু দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি সতর্কতামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, ভারত আমেরিকার বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে এই চুক্তি বিশেষ ইংগিতবাহী। বিশ্লেষকরা এই উন্নয়নকে একটি বাস্তব পদক্ষেপ হিসেবে দেখছেন যা বৃহত্তর অর্থনৈতিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার পথ প্রশস্ত করতে সাহায্য করতে পারে।

Post Views: 145

Continue Reading

Previous: ‘গণতন্ত্রের উপর আক্রমণ ভারতের জন্য বড় ঝুঁকি’: কলম্বিয়ায় রাহুল গান্ধী
Next: সুরুচি সংঘের পুজোমণ্ডপে বড় ঘোষণা, পশ্চিমবঙ্গে বিনিয়োগের ইঙ্গিত সাজ্জন জিন্দালের

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.