Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্ক তথ্যপ্রযুক্তি তালুকে

সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্ক তথ্যপ্রযুক্তি তালুকে

Online Desk মে 2, 2025
Saltlake-Fire-2.jpg

নিজস্ব সংবাদদাতা, সল্টলেক : ফের অগ্নিকাণ্ড। তীব্র আতঙ্ক তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভে। বৃহস্পতিবার দুপুরে টেকনোপলিসের কাছে একটি হলোগ্রাম তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কারখানায় মজুত ছিল বিপুল পরিমাণ কেমিক্যাল। তাতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছে একাধিকবার। গোটা কারখানা পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা।

দমকল সূত্রে খবর, ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি আয়ুর্বেদিক হাসপাতাল। আগুন যাতে সেখানে না ছড়ায়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।

ঘটনার খবর পেয়েই যোগাযোগ করেন দমকলমন্ত্রী সুজিত বসু। কথা বলেন বিধাননগরের পুলিশ কমিশনার ও ডেপুটি কমিশনারের সঙ্গে। পরে নিজেও পৌঁছে যান ঘটনাস্থলে। এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানান, “ভিতরে প্রচুর কেমিক্যাল রয়েছে। তাই আগুন পুরোপুরি নিভতে কিছুটা সময় লাগবে। তবে দমকল কাজ করছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আপাতত আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই।”

তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দমকল বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি হাবের ঠিক মাঝে এমন অগ্নিকাণ্ডে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Post Views: 81

Continue Reading

Previous: মুম্বাইয়ের ওয়েভস সামিটের অনুষ্ঠান ‘চমৎকার অনুষ্ঠান ‘ বলে প্রসংশা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী
Next: অনির্বাণ – পরমব্রতর সঙ্গে কাজ করতে চাইছে না কলাকুশলীরা, সুদেষ্ণা রায়ের মত তাঁরাও কি বিপাকে?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.