Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ‘অন্যান্য ও প্যারিস কাকু’ এবং শমিতা বসু

‘অন্যান্য ও প্যারিস কাকু’ এবং শমিতা বসু

Online Desk সেপ্টেম্বর 14, 2024
20.png

নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ “যে রাঁধে সে চুল ও বাঁধে” ভাবছেন হঠাৎ করে কেনো বলছি এই প্রবাদটা! কেননা একাধারে যখন কোনো সাংবাদিক তথা চিত্রশিল্পী, তিনি যদি একটি আস্ত বই লিখে ফেলে, আর সেই বই যখন পাঠক সমাজে সমাদৃত হয় তখনতো এই কথাটা বলতেই হয়।
প্রকাশিত হলো শমিতা বসুর প্রথম বই, ‘ অন্যান্য ও প্যারিস কাকু ‘। প্রায় চার বছর আগের কথা আমাদের প্রায় সবারই মনে আছে । করোনা ভাইরাস যখন সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। লকডাউন এর তালাতে তখন বিশ্ব বদ্ধ অবস্থায়। সেই যে ভয়ংকর অভিজ্ঞতা আমদের সবার হয়েছিল, যা আজীবন মনে থাকবে। এরকম পরিস্থিতিতে শমিতা একটু অক্সিজেন পাওয়ার জন্য কলম ধরেন। খবর ও সমোলচনার বাইরে গিয়ে লিখে ফেললেন লকডাউনের বাস্তব কথা। এবার সামনে এলো সেই কথা বই হয়ে। সপ্তর্ষি প্রকাশন থেকে ‘অন্যান্য ও প্যারিস কাকু’ বইটি প্রকাশিত হয়েছে।
চিত্র শিল্পী হিসাবে শমিতা বসু পরিচিতি রয়েছে। তিনি বামপন্থী কবি অনুবাদক এবং প্রাবন্ধিক মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ও উর্মিলা চট্টোপাধ্যায়ের কন্যা। প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। ছোট থেকেই মামা ও তার মেসোমশাইয়ের কাছ থেকেওয়াশ পেইন্টিং, টেম্পেরা ও প্যাস্টেলের ব্যবহার শেখেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে শিল্পশিক্ষার কোনো পাঠ ছিলনা। বিবাহ সূত্রে আবদ্ধ হন প্রথমে বিজ্ঞাপন এবং পরে কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব প্রতীক বসুর সঙ্গে। তাঁরই জীবিকার সূত্রে প্রায় দু-দশক বোম্বাই বাস। বোম্বাই থাকাকালীন কলকাতা এবং বোম্বাই শহরে বহু একক প্রদর্শনী ছাড়াও বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং লন্ডনে বেশ কিছু সম্মিলিত চিত্র প্রদর্শনীও করেছেন যা দর্শক, শিল্প রসিক এবং সমালোচকদের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে একজন সাংবাদিক হিসেবে প্রায় ছয় বছর কাজ করেছেন। চিত্রসমালোচকের দায়িত্ব পালন করেছেন। সৃষ্টিশীল মানুষ শমিতা বসু এবার গল্পের মধ্যে চিত্র এঁকেছেন। যার ফসল ‘অন্যান্য ও প্যারিস কাকু ‘

Post Views: 269

Continue Reading

Previous: ২ গোলে এগিয়ে থেকেও ড্র, দলের খেলায় হতাশ মোলিনা
Next: গ্রেফতার মিঠুন চক্রবর্তী!

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.