Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য হলেন প্রাক্তন ইডি কর্তা সঞ্জয় মিশ্র

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য হলেন প্রাক্তন ইডি কর্তা সঞ্জয় মিশ্র

Online Desk মার্চ 26, 2025
sanjay-mishra.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন প্রধান সঞ্জয় মিশ্রকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) সদস্য করা হল। উত্তরপ্রদেশের ১৯৮৪ ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) কর্তা মিশ্রকে সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ হল একটি স্বাধীন সংস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলিতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার কাজ করে পরিষদটি। ২০১৮ সালে তাঁকে দুই বছরের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু সরকার একাধিকবার তাঁর মেয়াদ বৃদ্ধি করে। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। তাঁর মেয়াদকালে সঞ্জয় মিশ্র বহু প্রাক্তন মন্ত্রী এবং ক্ষমতাশালী নেতাদের উপর কঠোর নজরদারি চালিয়েছিলেন। তাঁর আমলে ইডি প্রায় ৪,০০০ মামলা দায়ের করেছিল এবং ৩,০০০ এরও বেশি ঘটনায় তল্লাশি চালিয়েছিল। লখনউতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন সঞ্জয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তাঁর প্রথম পোস্টিং ছিল গোরক্ষপুরে আয়কর বিভাগে।

বর্তমানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে যাঁরা রয়েছেন তাঁরা হলেন সুমন বেরি (চেয়ারম্যান), সঞ্জীব সান্যাল (সদস্য), শমিকা রবি (সদস্য), রাকেশ মোহন (আংশিক সময়ের সদস্য), সাজ্জিদ চিনয় (আংশিক সময়ের সদস্য), নীলকান্ত মিশ্র (আংশিক সময়ের সদস্য), নীলেশ শাহ (আংশিক সময়ের সদস্য), টিটি রাম মোহন (আংশিক সময়ের সদস্য) এবং পুনম গুপ্ত (আংশিক সময়ের সদস্য)।

Post Views: 140

Continue Reading

Previous: বাংলাদেশে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে: মহম্মদ ইউনুস
Next: শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন বরুণ ধাওয়ান, কেমন আছেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.