Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • শান্তনু বাহিনীর সঙ্গে ঝামেলা অতীন বাহিনীর, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

শান্তনু বাহিনীর সঙ্গে ঝামেলা অতীন বাহিনীর, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

Online Desk জুলাই 24, 2025
santanu-atin.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া নেতা শান্তনু সেনের অনুগামীদের সঙ্গে প্রবল ঝামেলা কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের অনুগামীদের। দুই নেতার অনুগামীদের মধ্যে এই ঝামেলা গড়াল থানা পুলিশ পর্যন্ত। যদিও এখনও পর্যন্ত গ্রেফতারের কোনও ঘটনা ঘটেনি।

ঠি কী ঘটেছে? শান্তনু সেনের অনুগামীদের অভিযোগ, ১ নম্বর ওয়ার্ড থেকে লোক জন নিয়ে এসে শান্তনুর বাড়ির সামনে বুধবার রাতে ঝামেলা করা হয়েছে। যে ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও তার সত্যতা ওঙ্কার বাংলা যাচাই করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, শান্তনুর বাড়ির সামনে একদল লোক বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে স্লোগান তোলা হয়, লোকসভা ভোটে বিজেপি-কে জেতানোর প্রচার করেছিলে কেন? শান্তনু সেন জবাব দাও! যদিও বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের তরফে অতীন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও উত্তর মেলেনি। ইতিমধ্যে অতীন-অনুগামীরাও থানায় অভিযোগ দায়ের করেছেন শান্তনুর লোকজনের বিরুদ্ধে। দলের এক প্রবীণ কর্মীকে মারধর করা হয়েছে বলে অতীন অনুগামীদের অভিযোগ। রাজ্যের শাসকদলের সংগঠন যে উত্তর কলকাতায় খুব ভাল অবস্থায় নেই তা এদিনের ঘটনার পর প্রকাশ্যে চলে এল।

উল্লেখ্য, শান্তনু সেন বর্তমানে সাসপেন্ড হয়ে রয়েছেন। আরজি কর কাণ্ডের সময় দল থেকে শান্তনুকে সাসপেন্ড করে তৃণমূল। তাঁর স্ত্রীর সঙ্গে জোড়াফুল শিবিরের দূরত্ব তৈরি হয়েছে। কিছু দিন আগে পুরসভার এক অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমের সামনে ঝামেলায় জড়িয়ে পড়েছিল এই দুই নেতার অনুগামীরা।

Continue Reading

Previous: অবশেষে স্বাক্ষরিত ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি, ‘বিশ্ববাণিজ্যে নয়া দিগন্ত’ বললেন মোদী, স্টারমার
Next: এক পায়ে চোট তবু ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেন ঋষভ ! মনে করছেন ব্রড

সম্পর্কিত গল্প

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.