নিজস্ব প্রতিনিধি : গঙ্গা মিশন (কলকাতা-সাহেবগঞ্জ)-এর উদ্যোগে লাগাতার বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ২১ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ৭টায় হাবিবপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলনশীল গাছের চারা বিতরণ করা হয়। ওই সব চারাগাছগুলোর মধ্যে ছিল আম, কাঁঠাল, নারকেল এবং আমলকী।
এই উপলক্ষে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষা স্নেহা নিজে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে গাছের সুরক্ষা ও অবিসংবাদিত গুরুত্বের কথা। তিনি উল্লেখ করেন, পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচিটি এদিন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ‘গঙ্গা মিশন’-এর উদ্যোগে পরিচালিত চারা বিতরণ কর্মসূচির ভূয়োসী প্রশংসা করেন।
‘গঙ্গা সেবা সমিতি’-র সদস্য প্রমোদ পাণ্ডে ও গণেশ তিওয়ারি বলেন, গাছ আমাদের জীবনের ভিত্তি এবং পরিবেশ সংরক্ষণ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জীব শ্রীবাস্তব, চম্পক দত্ত, অশোক সরফ, রাজীব সিং, রাজীব চৌধুরী, দিবেশ ঝা, মনোজ ঝা, শিলাজিৎ বাসু এবং অর্চনা কুমারীর মতো শিক্ষকরাও।